Logo
Logo
×

বিশেষ সংবাদ

বিশেষ অবদানের জন্য আরজু রহমান ভূঁইয়ার শুভেচ্ছা স্মারক গ্রহণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৬:০১ পিএম

বিশেষ অবদানের জন্য আরজু রহমান ভূঁইয়ার শুভেচ্ছা স্মারক গ্রহণ
Swapno

জাতীয় পাট দিবস-২০২২ এর মূল প্রতিপাদ্য বিষয় “সোনালী আঁশের সোনার দেশ-পরিবেশ বান্ধববাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল  বিজেএ, ঢাকা, নারায়ণগঞ্জ ও দৌলতপুর, খুলনা আলোকসজ্জা, ব্যানার ও বর্ণাঢ্য পাট র‌্যালির মাধ্যমে  জাতীয় পাট দিবস-২০২২ উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে গতকাল সকাল ৯টায় বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তন সম্মুখ হতে বিজেএ বর্ণাঢ্য পাট র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

 

বর্ণাঢ্য পাট র‌্যালী শেষে সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি, অনুষ্ঠানের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আব্দুর রউফ, বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আরজু রহমান ভূঁইয়া

 

কার্যনির্বাহী সদস্য নূরুল হোসেন, মোঃ লিয়াকত হোসেন, মোঃ শহীদ হোসেন দুলাল, মোঃ তোফাজ্জল হোসেন, বিজেএ’র সদস্য গোপাল চন্দ্র তালুকদার, গণেশ চন্দ্র সাহা, শেখ জহিরুল ইসলাম কিসলু, ইকবাল ভূঁইয়া, বদরুল আলম মার্কিন এবং বিজেএ’র সচিব (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীন মিয়াসহ বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

 

উক্ত আলোচনা সভায় বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আরজুর রহমান ভূঁইয়া শুভেচ্ছা বক্তব্যে বলেন ১৯৮৪ সাল থেকে বার বার কাঁচা পাট রপ্তানী বন্ধ করা এবং বিশ্ব অর্থনৈতিক মহামন্দা ও পাটের আন্তর্জাতিক বাজার হ্রাস পাওয়ার কারণে কাঁচা পাট ব্যবসায়ীদের ব্যবসা অচল হয়ে পড়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিগত দুই বছর ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় পাট ব্যবসায়ীগণ সীমাহীন ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে।

 

মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীক খাতসমূহের জন্য বিপুল পরিমান আর্থিক প্রনোদনা ঘোষণা করেছেন। কিন্তু দুঃখের বিষয় বিজেএ এই আর্থিক প্রনোদনা থেকে বঞ্চিত হয়েছে। বিজেএ’র সদস্যগণ কাঁচা পাট রপ্তানীর মাধ্যমে শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করলে রপ্তানীর বিপরীতে সরকার কোন রপ্তানী সাবসিডি দেওয়া নাই।

 

বিজেএ’র পক্ষ হতে করোনাকালীন প্রনোদনা ও রপ্তানী সাবসিডি প্রদানসহ কাঁচা পাট রপ্তানীকারকদের বিরাজমান সমস্যাবলী সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিকট আন্তরিক অনুরোধ করা হয়েছে। তিনি আরো বলেন আমদানীকৃত পাট বীজ বেশিরভাগই নিম্ন মানের হয়ে থাকে। তাই দেশের মাটিতে পূর্বের ন্যায় উন্নত মানের পাট বীজ উৎপাদন হওয়া প্রয়োজন।

 

পাশাপাশি  পাট আইন ২০১৭ এর সঠিক বাস্তবায়ন এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা পরিপালনে কার্যকর ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রাখার অনুরোধ জানান।

 

অনুষ্ঠান শেষে জাতীয় পাট দিবস-২০২২ উপলক্ষে পাটের বিভিন্ন সেক্টর হতে বিশেষ অবদান রাখার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার হিসেবে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর পক্ষ হতে বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন