Logo
Logo
×

বিশেষ সংবাদ

ব্যবসায়ী সিন্ডিকেট চক্র ভেঙে দিতে হবে: সিপিবি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৭:০৭ পিএম

ব্যবসায়ী সিন্ডিকেট চক্র ভেঙে দিতে হবে: সিপিবি
Swapno

দ্রব্যমূল্য বৃদ্ধি, ঘুষ-দূর্নীতি, লুটপাট বন্ধ এবং শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকাল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও লুটেরা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে দমনের ব্যবস্থা নিতে হবে। গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। সারাদেশে শহর ও গ্রাম-গঞ্জে ন্যায্যমূল্যের দোকান খুলতে হবে। সারাদেশে টিসিবির কার্যক্রম চালু করতে হবে। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করতে হবে।

 

নিয়মিত বাজার তদারকি করতে হবে। কৃষকের পন্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। কালোবাজারি ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চক্র ভেঙে দিতে হবে। অফিস আদালতে ঘূষ-দূর্নীতি, লুটপাট বন্ধ করতে হবে। ভোট ডাকাতি বন্ধ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দু:শাসন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের ঐক্য ও বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। স্বৈরতন্ত্র উচ্ছেদ করে শ্রমিক কৃষকের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নেতৃবৃন্দ বলেন, কোনো স্বৈরাচার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তে চায় না।

 

আন্দোলন করেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করতে হয়। গণতন্ত্র, ভোটাধিকার ও ভাতের জন্য আন্দোলনের কোন বিকল্প নেই। সপ্তাহব্যাপী এ কেন্দ্রীয় কর্মসূচি জেলার প্রতিটি থানায় সফল করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আজ জেলা কমিটির উদ্যোগে কর্মসূচি শুরু হলো, এ কর্মসূচি প্রতিটি থানায় সফল করতে হবে। সপ্তাহের প্রতিদিন কর্মসূচি চলতে থাকবে।

 

পার্টির সকল নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, দুলাল সাহা, জাকির হোসেন, আ. হাই শরীফ, শাহানারা বেগম, আ. সালাম বাবুল, ইকবাল হোসেন, এম এ শাহীন প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন