Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফুটপাত ও সড়কে দুর্ভোগ দূর করতে প্রশাসনকে মন্ত্রীর কড়া নির্দেশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৭:৫৪ পিএম

ফুটপাত ও সড়কে দুর্ভোগ দূর করতে প্রশাসনকে মন্ত্রীর কড়া নির্দেশ
Swapno

ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করে তোলাসহ সড়কে জনদুর্ভোগ দূর করতে স্থানীয় প্রশাসনের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর জিমখানা এলাকায় আট কোটি টাকা ব্যয়ে চারুকলা ইনস্টিটিউটের নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

 

মন্ত্রী বলেন, জনপ্রনিধিরা নীতিমালা প্রনয়ন করবেন। আর সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হলো সেটা বাস্তবায়ন করা। তবে তা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করতে জনপ্রতিনিধিদের প্রতিও আহবান জানান মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় তিনি দারিদ্র্য বিমোচন, পদ্মা সেতু, মেট্রোরেল, বিমানবন্দরে আন্তর্জাতিকমানের টার্মিনাল নির্মান ও বিদ্যুৎ খাত স্বয়ংসম্পূর্ণসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের নানা উন্নয়নের কথা তুলে ধরেন।

 

এর আগে দুপুরে মন্ত্রী তাজুল ইসলাম নগর ভবনে সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করে তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন