Logo
Logo
×

বিশেষ সংবাদ

পোশাক শ্রমিকদের জন্য ফায়ার  সার্ভিসের বিশেষ মহড়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৮:০১ পিএম

পোশাক শ্রমিকদের জন্য ফায়ার  সার্ভিসের বিশেষ মহড়া
Swapno

ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আত্মরক্ষা এবং তাৎক্ষণিক করণীয় সম্পর্কে পোশাক শ্রমিকদের সুশিক্ষা দিতে নারায়ণগঞ্জে বিশেষ মহড়া দিয়েছে ফায়ার সার্ভিস। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনে মডেল ডি ক্যাপিটাল নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় এই মহড়া অনুষ্ঠিত হয়।


এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা অগ্নিকান্ডের সময় নিজেদের রক্ষাসহ দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করতে নানা কলা-কৌশল প্রদর্শন করেন। যা দেখে শ্রমিকরাসহ পোশাক কারখানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি শিক্ষা অর্জন করতে পারেন। দুর্ঘটনার সময় কেউ বিচলিত না হয়ে সবাই যেন আত্মরক্ষা ও অন্যান্যদের উদ্ধারে ভূমিকা রাখতে পারেন সে ব্যাপারে নানা ধরনের দিক নির্দেশনাও দেয়া হয় এই বিশেষ মহড়ায়।

 

এর আগে দিবসটি উপলক্ষে শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সকালে কারখানার অভ্যন্তরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

 

এ সময় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মহড়া শেষে আবদুল্লাহ আল আরেফিন সাংবাদিকদের জানান, সারা দেশে ফায়ার সার্ভিসের কর্মীদের সরকারিভাবে বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই বাহিনীকে সুসজ্জিতভাবে গড়ে তোলা হয়েছে। আঠারো তলা ভবনের উঁচুতেও কোন অগ্নিকান্ড ঘটলে বা কেউ আটকা পড়লে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালিয়ে পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছেন।


তিনি আরও জানান, শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত জেলা নারায়ণগঞ্জে যে কোন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের নয়টি স্টেশন সার্বক্ষণিকভাবে প্রস্তুুত রয়েছে। পাশাপাশি অরও তিনটি নতুন স্টেশনের নির্মাণ কাজ চলছে। এই তিনটি স্টেশন চালু হলে যে কোন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় জেলা ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়বে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন