নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইনের তত্ত্বাবধানে ‘বাংলাদেশের ছড়াসাহিত্য (১৯৭১-২০০০)’
অভিসন্দর্ভের জন্য এই ডিগ্রি অর্জন করেন। পিএইচডি ডিগ্রি অর্জন করায় রুমন রেজাকে সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিবাদন জানিয়েছেন।


