Logo
Logo
×

বিশেষ সংবাদ

সম্পত্তির লোভে মাকে হত্যার চেষ্টা, ছেলে গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৫:০৪ পিএম

সম্পত্তির লোভে মাকে হত্যার চেষ্টা, ছেলে গ্রেফতার
Swapno

সম্পত্তির লোভে নিজের ঔরোসজাত সন্তানের হাতে মারধরের শিকার হয়ে বাধ্য হয়ে মামলা দায়ের করেছেন এক হতভাগ্য মা। শহরের বোটখাল খাল এলাকার মরহুম রিয়াজুল ইসলামের স্ত্রী নাসিমা আক্তার (৬৫) এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ছেলে রাশেদুল হক চৌধুরীকে (৪১) গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

 

মামলার বরাত দিয়ে নাসিমা আক্তার জানান, তার স্বামী রিয়াজুল ইসলাম ২০১৯ সালের ১৩ জুলাই মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার আগে ২০০০ সালের ২৯ জুন  হেবা দলিলের মাধ্যমে ৫ দশমিক ৪৯ অযুতাংশ জমি ও ৬ তলা ভবনের নিচতলার সম্পূর্ণ অংশ এবং তৃতীয় তলার ১৫৪০ ফুট ব্যতিত মোসা নাছিমা আক্তার, নাজমুল হক চৌধুরী রাজু, রাশেদুল হক চৌধুরী সাজু,

 

মাহমুদা চৌধুরী রানি, রিজওয়ানা চৌধুরী নীলা এবং রোকছানা চৌধুরী। প্রত্যকে ২৯/০৬/২০১৯ তারিখের ২১১১ তাদের অংশে হেবা দলিল মূলে ২০১৯ সাল থেকে ভোগদখলে আছেন। কিন্তু রাশেদুল হক চৌধুরী ২৪/০৬/১৯৯৬ ইং তারিখে রেজিষ্ট্রেশন ১৭ নোটারী পাবলিক কার্যালয় নারায়ণগঞ্জের মৌখিক দানের ঘোষণাপত্র নামা একটি ভুয়া ও জাল দলিল প্রস্তুত করে জালিয়াতি করে মায়ের নামে থাকা ভবনের নিচতলার সম্পূর্ণ অংশ ৩০৮০ বর্গফুট এককভাবে আত্মসাত করার চেষ্টা করে।

 

গত ২৪/০২/২২ ইং তারিখে মা নাসিমা আক্তা কে ঘরের ভেতর আটকে ৬ তলা ভবনের নিচতলায় অজ্ঞাতনামা লোকজনকে নিয়ে ভাঙচুর করে ক্ষতিসাধন করে।এসময় তিনি প্রতিবাদ করলে  ছেলে রাশেদুল হক চৌধুরী মা নাসিমা আক্তারের চুলের মুঠি ধরে শরীরের বিভিন্নস্থানে কিল-ঘুষি মেরে নীলাফুলা জখম করেন, এছাড়া খামচি মেরে দুইহাতেও ক্ষত-বিক্ষতকরে টেনে হেচড়ে তিনতলার ঘরের ভেতর আটকে রাখে এবং গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।

 

এসময় তার চিৎকারে মানুষ আসলে ভবনের মেইন গেইটে তালা মেরে নিচ তলার দোকানের সাটার, ওয়াল লোহার হাতুরি দিয়েভাঙচুর করেন। আইনের আশ্রং দিলে ইনজেকশন পুশ করে প্রাণনাশেরও হুমকি দেয় এছাড়া পাগল বানিয়ে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর হুমকি দেয় ছেলে রাশেদুল হক চৌধুরী।

 

এর দুইদিন পর ২৬/২/২০২২ তারিখে নাসিমা আকতার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ছেলের এই অত্যাচারে মায়ের মামলা দায়েরে পর অভিযুক্ত ছেলে রাশেদুল হক চৌধুরীকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন