Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাংলাদেশ এবং বাঙালি জাতি মাথা উঁচু করে বিশ্বে চলবে : আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৫:৩৫ পিএম

বাংলাদেশ এবং বাঙালি জাতি মাথা উঁচু করে বিশ্বে চলবে : আনোয়ার হোসেন
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের গভর্নিংবডি আহবায়ক আনোয়ার হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিজয়ের আলোকবর্তিকা আমাদের হাতে তুলে দিয়েছেন। সেই মর্শাল নিয়েই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী দিনে চলতে চাই।

 

বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। পাকিস্তানীরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি, তাকে জীবন দিতে হয়েছিল বাংলার মাটিতে। মাঝখানে একটা কালো অধ্যায় আমাদের জীবন থেকে চলে গেছে, সেই কালো অধ্যায় যেন আর কোনো দিন আমাদের দেশের মানুষের ওপর ছায়া ফেলতে না পারে।

 

আমাদের দেশের মানুষ যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারে, সেই কামনা করে আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'মুজিব শতবর্ষ' ঘোষণা দিয়েছেন। আজকের দিনে আমরা প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার কারও কাছে মাথানত করে না, বাংলাদেশ এবং বাঙালি জাতি মাথা উঁচু করে বিশ্বে চলবে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সেই সোনার বাংলা গড়ে তুলতে আওয়ামীলীগের সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। ১৫ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের আনোয়ার হোসেন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশর্ত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ ও ক্রীড়া প্রতিযোগিতার বিতরণের প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।

 

মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের গভনিংবডি আহবায়ক কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন জনি, শিক্ষক প্রতিনিধি সদস্য কবির চৌধুরী,

 

সাবেক গভনিং বডি সদস্য এস এম আহসান হাবিব, হুমায়ূন কবির, মোঃ সেলিম, সুনয়ন সুপন, সুলতানা রাজিয়া, সহকারী প্রধান শিক্ষিকা লায়লা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের বক্তব্যে শেষে নবীন প্রবীন শিক্ষির্থীরা নৃত্য পরিবেশন করে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন