শীতলক্ষ্যায় র্কাগো জাহাজের ধাক্কায় ডুবে গলে যাত্রীবাহী লঞ্চ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৪:৫৭ পিএম
শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।
বিআইডব্লিউটি‘র উপ-পরিচালক নৌ-নিরাপত্তা বিভাগ বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করে জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।


