Logo
Logo
×

বিশেষ সংবাদ

রুমন রেজাকে অনুপ্রাসের অভিনন্দন ও শুভেচ্ছা প্রদান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৫:০৩ পিএম

রুমন রেজাকে অনুপ্রাসের অভিনন্দন ও শুভেচ্ছা প্রদান
Swapno

কবি সংগঠন অনুপ্রাসের এক সময়ের আলোচিত ছড়াকার এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সভাপতি, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রুমন রেজা’র ছড়া-সাহিত্যে সদ্য পিএইচডি ডিগ্রী লাভে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুপ্রাস জাতীয় কবি সংগঠন নারায়ণগঞ্জ জেলা শাখা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কলেজে অনুপ্রাস জাতীয় কবি সংগঠন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কবি মিজান মিলকী,

 

সহ সভাপতি কবি ইয়াদী মাহমুদ, কবি ও গবেষক অধ্যাপক করীম রেজা, সংগঠনের সাধারণ সম্পাদক কবি কবির সোহেল, কবি নাজমুল হোসেন খান, কবি আশিকা সুলতানা মিমের উপস্থিতিতে অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অনুপ্রাস জেলা সভাপতি কবি মিজান মিলকী বলেন, রুমন রেজার ডক্টরেট ডিগ্রী অর্জন নারায়ণগঞ্জ জেলার ছড়া ও সাহিত্য চর্চায় আরো পরিবর্তন আসবে এবং জেলাবাসী উপকৃত হবেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন