Logo
Logo
×

বিশেষ সংবাদ

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় নিহত ৮ জনের পরিচয়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৪:১২ পিএম

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় নিহত ৮ জনের পরিচয়
Swapno

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার চর সৈয়দপুর আলামিন নগর এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত  উদ্ধার হওয়া ৮ লাশের পরিচয় পাওয়া গেছে।এরমধ্যে ৬ জনের লাশ রোববার (২০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত এবং ২ জনের লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।

 

যাদের লাশ উদ্ধার করা হয়েছে- জয়নাল ভূইয়া (৫০) পিতা মৃত. জুলফিকার আলী, উত্তর ইসলামপুর, মুন্সীগঞ্জ সদর, আরিফা বেগম (৩৫) স্বামী-দ্বীন ইসলাম, রমজানগো, মুন্সীগঞ্জ, তার শিশু ছেলে সাফায়েত হোসেন (১৫ মাস), স্মৃতি রাণী বর্মণ (১৯), পিতা জয়রাজ বংশী, ইসমাইলের চর, গজারিয়া, মুন্সিগঞ্জ, উম্মে খায়রুন ফাতেমা (৪৫), স্বামী আবু তাহের সরকার, দেলরবাগ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, সালমা (৩৩), পিতা-আজিজ, মির্জাগঞ্জ, পটুয়াখালী, ফাতেমা (৭), পিতা- ইউনুছ খলিফা, মির্জাগঞ্জ, পটুয়াখালী এবং অজ্ঞাতনামা একজন।


এরমধ্যে নিহত উম্মে খায়রুন ফাতেমা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যরবাজার হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।এর আগে, রোববার (২০ মার্চ) দুপুুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী ‘আফসার উদ্দিন’ নামের লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ জনের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। অপর দুইজন নারী, একজন পুরুষ ও দুই শিশু। সেই সঙ্গে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফীন জানান, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে কোনও লাশ পাওয়া যায়নি। তবে ভাসমান অবস্থায় দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

 

এ নিয়ে মোট লাশের সংখ্যা ৮জন। তিনি আরও জানান, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ছাড়াও নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএর ডুবুরি দল ও কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা অংশ নেয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন