Logo
Logo
×

বিশেষ সংবাদ

লঞ্চডুবির ঘটনায় দুই মামলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৪:২৬ পিএম

লঞ্চডুবির ঘটনায় দুই মামলা
Swapno

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় বিআইডব্লিউটিএ পৃথক দুটি মামলা করেছে। সোমবার (২১ মার্চ) দুপুরে মামলা দুটি করা হয়। যার একটি নৌ থানায়। অপরটি নৌ আদালতে।

 

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নৌ নিরাপত্তা উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ বাদী হয়ে মামলা দুটি করেছেন। মামলায় আটজনকে আসামি করা হয়েছে।

 

নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিআইডব্লিউটিএ থানায় একটি মামলা করেছে। মামলার পর লঞ্চে ধাক্কা দেওয়া কার্গো জাহাজের আটক মাস্টার-ড্রাইভার গ্রিজার ইঞ্জিনিয়ারসহ আটজনকে গ্রেফতার দেখানো হয়। তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে, রোববার (২০ মার্চ) দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী ‘আফসার উদ্দিন’ নামের লঞ্চটি  জাহাজের ধাক্কায় ডুবে যায়।

 

লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ জনের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। অপর দুইজন নারী, একজন পুরুষ ও দুই শিশু। সেই সঙ্গে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন