Logo
Logo
×

বিশেষ সংবাদ

বস্তা ধরে ভেসে ছিলেন পরিচ্ছন্নকর্মী মোকছেদা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৬:৩৭ পিএম

বস্তা ধরে ভেসে ছিলেন পরিচ্ছন্নকর্মী মোকছেদা
Swapno

 

# অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি

 

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চের যাত্রী ছিলেন মোকছেদা বেগম। লঞ্চ ডুবে যাওয়ার পর একটি বস্তা ধরে ভেসে ছিলেন তিনি। পরে একটি ট্রলার এসে তাকে উদ্ধার করলে প্রাণে বেঁচে যান তিনি। নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেন মোকছেদা।

 

তিনি সংবাদকে বলেন, দুপুর ২টার কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ সেন্ট্রাল লঞ্চঘাট থেকে ছেড়ে আসে যাত্রীবাহী লঞ্চটি। লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। কার্গো জাহাজটি যখন পেছন থেকে লঞ্চটিকে ঠেলছিল তখন দোতলায় ছিলেন মোকছেদা। লঞ্চটি ডুবে যাওয়ার পর নদীতে ঝাপিয়ে পড়েন তিনি। এরপর নদীতে ভেসে থাকা একটি বস্তা আকড়ে ধরেন তিনি।

 

পরে একটি ট্রলার এসে তাকে উদ্ধার করে। মোকছেদা বলেন, ‘আল্লাহ জানে বাঁচাইছে। নইলে আজকে বাঁচতাম না। অনেক লোক তীরে উঠতে পারে নাই। আমিও পারতাম না। হায়াত আছে দেইখা বাঁচছি। একটা বস্তা ধইরা ভাইসা ছিলাম।’ প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার আল-আমিন নগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামে পণ্যবাহী জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী এম এম আশরাফ উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে দিকে রয়েছেন নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অন্তত ৩০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। উল্লেখ্য, আল-আমিন নগরের অদূরে কয়লাঘাট এলাকায় গত বছরের ৮ জুলাই এক কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৩৪ জনের প্রাণহানি হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন