Logo
Logo
×

বিশেষ সংবাদ

শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে সমাবেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৭:০২ পিএম

শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে সমাবেশ
Swapno

 

চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম কমানো, গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, গ্রাম ও শহরের সমস্ত গরীব মানুষকে রেশন প্রদান, গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের শিক্ষার উপকরণের দাম কমানোর দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সমাবেশ করেছে। রোববার (২০ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুন্নি সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ রাতুল, সহ-সভাপতি রিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি খায়রুল ইসলাম। নেতারা বলেন, মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস চাল, ডাল,

 

ভোজ্যতেলের দাম উত্তরোত্তর বেড়ে নাগালের বাইরে চলে গিয়েছে। প্রত্যেকটা নিত্যপণ্যেরই দাম বাড়ছে। সিলিন্ডার গ্যাসের দামও প্রতি মাসে বাড়ানো হচ্ছে। সরকার টিসিবির মাধ্যমে ট্রাকে দেশের বিভিন্ন এলাকায় ন্যায্যমূল্যে চাল, ডাল, তেল দেয়া হলেও তা পরিমাণে খুব কম যা অল্প কিছু মানুষকে দেয়া যায়। প্রতিদিন সামান্য কিছু সাশ্রয়ের আশায় ৭/৮ ঘণ্টা দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে পণ্য ক্রয় করে নিম্ন আয়ের মানুষ।

 

টিসিবির পণ্য কম থাকার কারণে প্রতিদিন প্রায় ৫০ শতাংশ মানুষ পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে। যেখানে সারাদেশে হাজার হাজার ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য সরবরাহ দরকার সেখানে তারা মাত্র ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমান ট্রাকে পণ্য সরবরাহ করছে। টিসিবির ট্রাক সেলের সামনে এখন নিম্নবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্ত মানুষরাও দাঁড়াচ্ছে। গ্রাম ও শহরের গরীব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সমস্ত মানুষকে রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন