Logo
Logo
×

বিশেষ সংবাদ

শাকসব্জির মূল্যও আকাশ ছোঁয়া, অসহায় সাধারণ মানুষ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৫:৩৭ পিএম

শাকসব্জির মূল্যও আকাশ ছোঁয়া, অসহায় সাধারণ মানুষ
Swapno

# ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সব্জি মিলছে না

 

চাল ডাল সহ নিত্যপণ্যের দামতো বটেই, আজকাল শাকসব্জি কিনতে গিয়েও হিমসিম খাচ্ছে মানুষ। আজ সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে প্রতি কেজি কচুর লতির দাম আশি টাকা, ধুনদুল আশি টাকা, পটল আশি টাকা, উস্তা ষাইট টাকা, এক আটি ডাটার দাম চল্লিশ টাকা, যেকোনো ধরনের শাকের দাম পঞ্চাশ টাকা।

 

মূলত এভাবেই সব ধরনের শাকসব্জির দাম এখন আকাশ ছোঁয়া। বাজারে পঞ্চাশ টাকার নিচে কোনো তরকারী নেই। তাই এখন সাধারন মানুষ চরম কষ্টের মাঝে জীবনযাপন করছেন। সাধারন মানুষের আয়ের তুলনায় ব্যায় বেড়েছে বহু গুন বেশি। অথচ জমিতে কৃষক সঠিক মূল্য পাচ্ছে না। এছাড়া চাল, চিনি, তেল নুনের দামতো আরো অনেক আগেই বেড়েছে।

 

পরিস্থিতি এখন এমন বিরাজ করছে যে আন্তর্জাতিক বাজারের তুলনায় প্রায় তিন গুন দামে বিক্রী হচ্ছে নিত্য প্রয়োজনীয় পন্য। যেমন মার্কিন যুক্তরাস্ট্রে একজন নাগরিক প্রতি মাসে গড়ে সারে তিন লাখ টাকা আয় করেন। অথচ সেই দেশে এক ডজন ডিমের দাম মাত্র ১০৩ টাকা, আর বাংলাদেশে একজন নাগিরক মাসে আয় করেন সর্বোচ্চ বারো হাজার টাকা।

 

কিন্তু এই দেশে এক ডজন ডিমের দাম ১১০ টাকা। তার মানে সারে তিন লাখ টাকা মাসে আয় করে যেখানে সর্বোচ্চ ত্রিশ হাজার টাকায় সব খরচ মিটে যায়। সেখানে বাংলাদেশে বারো হাজার টাকা আয় করে সেই টাকায় নুন আনতে পান্তা ফুরায়। শুধু মার্কিন যুক্ত রাস্ট্র নয় পৃথিবীর আরো অনেক উন্নত দেশেই বাংলাদেশের তুলনায় পন্য মূল্য অনেক কম, কিন্তু আয় বহু গুন বেশি।

 

এছাড়া এ দেশে প্রতি কেজি সয়াবিন তেলের দাম ১৬৫ টাকা আর এক কেজি চালের দাম ৬৫ টাকা। যা কিনা ধনী রাস্ট্র জাপানের তুলনায় বেশি। তাই সহজেই অনুমান করা যায় দেশের মানুষ কতোটা কষ্টে আছে।


তাই এ বিষয়ে বন্দর বাজারের হাসান আহম্মেদ বলেন, দেশে লাগামহীন ভাবে জিনিসপত্রের দাম এতোটাই বেড়ে গেছে যে আমাদেরকে এখন অনেকটা অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে। তিনি বলেন সরকার উন্নয়নের কথা বলছে। কিন্তু আমাদের প্রশ্ন হলে, যদি খেয়ে না বাঁচি তাহলে এসব উন্নয়ন দিয়ে কি করবো।

 

তিনি আরো বলেন, আমরা মনে করি এদেশের লুটেরা ব্যবসায়ী সিন্ডিক্যাটের কারনেই এভাবে জিনিস পত্রের দাম বাড়ছে। কোথাও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলেই এমনটা হচ্ছে। তিনি বলেন দেশে এখন নীরব দূর্ভিক্ষ বিরাজ করছে বলেই আমরা মনে করি। তাই সরকারের উচিৎ এই ব্যবসায়ী সিন্ডিক্যাটের লাগাম টেনে ধরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন