Logo
Logo
×

বিশেষ সংবাদ

পণ্যের দাম কমানোর দাবিতে বাম জোটের সমাবেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৭:২৪ পিএম

পণ্যের দাম কমানোর দাবিতে বাম জোটের সমাবেশ
Swapno

 

নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্যবৃদ্ধি না করার দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। একই দাবিতে আগামী ২৮ মার্চ ডাকা হরতালে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশ্রগহণেরও আহ্বান জানান নেতারা।


বুধবার (২৩ মার্চ) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাম জোটের জেলার সমন্বয়ক ও বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী ওর্য়াকাস পার্টির সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন।

 

নেতারা বলেন, চাল, ডাল, ভোজ্যতেলসহ খাদপণ্যের দাম উত্তরোত্তর বেড়ে নাগালের বাইরে চলে গিয়েছে। প্রত্যেকটা নিত্যপণ্যেরই দাম বাড়ছে। সিলিন্ডার গ্যাসের দামও প্রতি মাসে বাড়ানো হচ্ছে। সরকার কয়েকটি পণ্যের শুল্ক প্রত্যাহার করেছে। এর সুফল খুব সামান্যই সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে। ৩০ শতাংশ কর কমলেও ভোজ্যতেলের দাম লিটারপ্রতি মাত্র ৮ টাকা কমে ১৬০ টাকা হয়েছে। যা নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য অনেক বেশি।

 
তারা বলেন, নিত্যপণ্যের দাম কেন বাড়ছে তার কোন সদুত্তর সরকার দিতে পারছে না। মন্ত্রীরা মিডিয়ায় জনগণকে হেয় করে কথা বলছেন। মিডিয়ায় এসেছে বাস্তবে বিভিন্ন পণ্যের সিন্ডিকেট ব্যবসায়ীদের অতি মুনাফার কারণেই দাম বাড়ছে।

 

এর সাথে সরকার দলীয় মন্ত্রী এমপিরা যুক্ত। তাই সরকার দাম বৃদ্ধির জন্য দায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। মূল্যবৃদ্ধির মহাসংকট থেকে মানুষের জীবন বাঁচাতে গ্রাম ও শহরের গরীব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সমস্ত মানুষকে আর্মি রেটে রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে।


বাম নেতারা আরও বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। গ্যাস কোম্পানিগুলোর দাম বৃদ্ধির প্রস্তাবনার প্রেক্ষিতে বিইআরসি গণশুনানি করেছে। বিইআরসি গ্যাসের মূল্য ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।

 

বাসাবাড়ির গ্যাসের চুলার দাম ১০৫ টাকা বাড়ানোর কথা বলেছে। আমাদের দেশের চাহিদা ৯০০ ঘনফুট গ্যাস। এর ১৫০ ঘনফুট এলএনজি হিসাবে বিদেশ থেকে উচ্চ মূল্যে আমদানি হচ্ছে।

 

এখানেও ব্যবসায়ীদের মুনাফা করার ব্যবস্থা হয়েছে। বিশেষজ্ঞ মতে আমাদের গ্যাস ক্ষেত্রগুলো থেকেই এগ্যাস উত্তোলন করা সম্ভব। গ্যাসের মূল্য এ সময়ে বৃদ্ধি জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি ঘটাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন