Logo
Logo
×

বিশেষ সংবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঐক্য পরিষদের রক্তদান কর্মসূচী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৬:৩১ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঐক্য পরিষদের রক্তদান কর্মসূচী
Swapno

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার ( ২৫ মার্চ ) সকাল সাড়ে শহরের শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দির প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব ঐক্য পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময়ে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাস স্বেচ্ছায় রক্তদান দেওয়ার মধ্যদিয়ে রক্তদানের কার্যক্রম শুরু হয়। পরে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।

 

নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য এড. অজয় চক্রবর্তী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,

 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মো. রবিউল আমিন রনী, বিশেষ অতিথি নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, শুভেচ্ছা বক্তব্য জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব রঞ্জিত মন্ডল। 

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাস, সদস্য মি. রিচার্ড সৌরভ দেউড়ী, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস,

 

বন্দরের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, জেলা ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ, পিন্টু দাস, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, বন্দরের সভাপতি তুলসী ঘোষ প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন