Logo
Logo
×

বিশেষ সংবাদ

উন্নয়ন বঞ্চিত ঢাকা-না.গঞ্জ পুরনো সড়ক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৬:৫৬ পিএম

উন্নয়ন বঞ্চিত ঢাকা-না.গঞ্জ পুরনো সড়ক
Swapno

# এ সময়ে যানবাহন আর মানুষের সংখ্যা বেড়েছে কয়েকশগুন

 

ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড তথা একেএম শামসুজ্জোহা সড়কটি ছয় লেন করার কাজ দ্রুত এগিয়ে চলেছে। এতে নারায়ণগঞ্জ শহরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ আরো সহজ হবে। আরো কম সময়ে নারায়ণগঞ্জ ও ঢাকার মানুষ দুই শহরে যাতায়ত করতে পারবে। কিন্তু এই সড়কের মতোই আরো একটি গুরুত্বপূর্ণ সড়ক হলো ঢাকা-নারায়ণগঞ্জ পূরনো সড়ক।

 

এই সড়কটি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় থেকে পঞ্চবটি এবং পাগলা হয়ে রাজধানীতে গিয়েছে। শামসুজ্জোহা সড়ক নির্মানের আগে এই সড়কটিই ছিলো রাজধানীর সাথে নারায়ণগঞ্জের যোগাযোগের একমাত্র সড়ক। কিন্তু নারায়ণগঞ্জবাসীর জন্য দু;খের বিষয় হলো সড়কটি অবহেলায় পরে আছে যুগের পর যুগ ধরে। কারন গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত করা হচ্ছে না।

 

সেই বৃটিশ বা পাকিস্তান শাসনামল থেকে সড়কটির প্রশস্ততা একই রয়েছে। তার মানে প্রায় শত বছর আগে যে দুই লেনের সড়ক নির্মান করা হয়েছে এখনো সেই দুই লেনই রয়েছে। বরং ক্ষেত্র বিশেষে এর প্রশস্ততা আরো কমেছে। ফলে রাস্ট্রের সড়ক জনপদ বিভাগ এই সড়কটিকে চরম অবহেলা করছে বলে মনে করেন নারায়ণগঞ্জের সাধারন মানুষ।

 

এদিকে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মতে স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী সময়ে এই সড়ক দিয়ে যে পরিমান যানবাহন চলাচল করতো এখন চলাচল করে তার চেয়ে অন্তত তিনশ গুন বেশি। কারণ বিগত পঞ্চাশ বছরে নারায়ণগঞ্জের এবং এই সড়কের দুই পাশের্^ জনসংখ্যা ছিলো বর্তমানের দুইশ ভাগের এক ভাগ। বলা চলে সড়কটির দুই পাশে ছিলো চাষের জমি।

 

কোনো মানুষ বাস করতো না। আর এখন গড়ে উঠেছে লাখ লাখ মানুষের বসতি। তাই সড়কটির প্রশস্ততা না বাড়ায় সারাদিন যানজট লেগেই থাকে। তাই সড়কটির দুই পাশে পর্যাপ্ত জায়গা থাকার পরেও কেনো প্রশস্ত করা হচ্ছে না সেটা কেউ বলতে পারছেন না। নারায়ণগঞ্জর সাধারণ মানুষ মনে করেন এখনই সড়কটি দুই পাশে প্রশস্ত করা দরকার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন