Logo
Logo
×

বিশেষ সংবাদ

বর্তমান প্রজন্মকে এই পতাকা,মানচিত্র ও জাতীয়সংগীতকে রক্ষা করতে হবে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০২:১৪ পিএম

বর্তমান প্রজন্মকে এই পতাকা,মানচিত্র ও জাতীয়সংগীতকে রক্ষা করতে হবে
Swapno

বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জীবন কানাই দাস(অবঃ) বলেছেন আমরা তরুন অবস্থায় মুক্তিযুদ্ধ করে একটি দেশ স্বাধীন করেছি,একটি পতাকা,একটি মানচিত্র এবং জাতীয় সংগীত পেয়েছি। বর্তমান প্রজন্মকে এই পতাকা,মানচিত্রএবং জাতীয় সংগীত কে রক্ষা করতে হবে। তিনি বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছেল বলেই াামরা বিশ্বেও কাছে বাঙ্গালী হিসেবে পরিচয় দিতে পারছি।

 

তিনি বলেন আমাদের এই স্বাধীনতা একদিনে অর্জন হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ২৫ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা এসেছে ৩০লাখ শহীদের রক্তের বিনিময়ে। আমাদের প্রত্যেককে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করতে হবে।

 

এসময় তিনি মহান মুক্তিযুদ্ধের সময় রনাঙ্গনের যুদ্ধের বীরত্বগাথা ইতিহাস তুলে ধরে বলেন বর্তমানে প্রজন্মকে মুক্তিযুদ্ধেও ইতিহাস জানার আহবান জানান।  বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস কামালউদ্দিন মাহমুদ টিপু বলেন আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি।

 

যুদ্ধক্ষেত্রে যখন বাবার কাছ থেকে চুরি করে নেয়া সামান্য রাইফেল দিয়ে যুদ্ধ করেছি তখন জীবনের কথা চিন্তা করিনি। তিনি বলেন বর্তমান প্রজন্মতে মুক্তিযুদ্ধের  মুল্যবোধ জাগ্রত করতে হবে।   সোনালী ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ কাষ্টমস  কমিশনার ড,মতিউর রহমান বলেন আমাদের অহংকার মহান মুক্তিযুদ্ধ। তিনি বলেন এই মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে ধারন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

অগ্রনী ব্যাকের পরিচালক শাহাদাৎ হোসেন এফসিএ বলেন, আমরা বয়সে ছোট ছিলাম বলেই মুক্তিযোদ্ধা হতে পারিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময়কালীন যে শ্লোগান বাঙ্গালী জাতিকে যুদ্ধে যাওয়ার অনুপ্রেরনা যুগিয়েছে তা কিন্তু আমরা এখনো ভুলিনি।তিনি বলেন পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা কিংবা বীর বাঙালী অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন করো এই শ্লোগান গুলো আমাদের প্রানের সাথে মিশে আছে।

 

যতদিন লাল সবুজের পতাকা থাকবে ততদিন এ গুলো আমাদের প্রানের শ্লোগান হিসেবে থাকবে।  স্বাধীনতার সুবর্ন জয়ন্তী এবং স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম,প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা,

 

ট্রাষ্ট সদস্য কৃষঞধন সাহা,মোয়াজ্জেম হোসেন সোহেল,ফয়সাল আজিজ তুষার ,এডভোকেট নবী হোসেন প্রমুখ। এর আগে বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা আবৃত্তি গান এবং নৃত্য পরিবেশন করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন