Logo
Logo
×

বিশেষ সংবাদ

আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনালে নারায়ণগঞ্জ কলেজ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৬:৫৯ পিএম

আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনালে নারায়ণগঞ্জ কলেজ
Swapno

কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে বিভাগীয় পর্যায়ে ফাইনালে উঠেছে নারায়ণগঞ্জ কলেজ আজ রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে ৮ উইকেটে  গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ কে হারিয়ে ফাইনালে উঠে । এর আগে জেলা ও জোন পর্যায়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে নারায়ণগঞ্জ কলেজ।

 

 

বঙ্গবন্ধু কলেজ ১৫  ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ৬৭ রান করেন। পক্ষান্তরে নারায়ণগঞ্জ কলেজ ৬ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৭০ রান করে নারায়ণগঞ্জ কলেজ ফাইনালে উঠেছে । আগামী ৩০ মার্চ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে ফাইনালে অংশগ্রহণ করবে। নারায়ণগঞ্জ কলেজের পক্ষে সর্বোচ্চ রান করেন শাহরিয়ার(২৩ রান) এবং সর্বোচ্চ উইকেট পেয়েছে শিহাব(৩ উইকেট)।

 

নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাতেম ,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. রুমন রেজা কলেজের ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন। কলেজ টিমের কোচ মাকসুদ উল আলম ও কলেজ শিক্ষক আরিফ মিহির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন