Logo
Logo
×

বিশেষ সংবাদ

বীর শহীদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৮:১৮ পিএম

বীর শহীদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
Swapno

 

মহান স্বাধীনতা দিবসে একাত্তরের রণাঙ্গণে জীবন দেওয়া বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (২৬ মার্চ) সকালে চাষাঢ়ায় বিজয়স্তসম্ভে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জানান কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় চাষাঢ়ায় বিজয়স্তসম্ভে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা পুলিশ সদস্যরা।

 

এই সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রহিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন প্রমুখ।

 

এই সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন