১ হাজার পরিবারকে রেড ক্রিসেন্টের আর্থিক অনুদান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৮:৩৩ পিএম
কোভিডে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে বিট্রিশ রেড ক্রসের আর্থিক সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের পক্ষ থেকে ১ কোটি টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৭ মার্চ) সকাল ১১টায় জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে প্রতি পরিবারের কাছে প্রথম ধাপের নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূর উর রহমান, ব্রিটিশ ক্রসের প্রতিনিধি আশিষ কুমার কুন্ডু, রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা,
কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান, সেক্রেটারি আব্দুর রহমান লিটন, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন চুন্নু, সাবেক সাংসদ হোসনে আরা বাবলি, বীর মুক্তিযুদ্ধা আব্দুল কাদির, অ্যাডভোকেট জাকির হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহিম, এডভোকেট নবী হোসেন,
ব্রিটিশ রেডক্রস প্রতিনিধি মো কামরুল হাসান, সহকারী পরিচালক মো. শাহজাহান সাজু, নারায়ণগঞ্জের ইউনিট অফিসার কাওছার আহমেদ ও কার্যনির্বাহী সদস্য ও সাবেক যুব প্রধান তাহের উদ্দিন আহমেদ সানি।


