ওমরাহ্ পালনে সৌদি আরব গেলেন এসপি জায়েদুল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৯:০৩ পিএম
পবিত্র ওমরাহ্ পালনের জন্য সৌদি আরব গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। ২৮ মার্চ তিনি সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।এদিকে তার জায়গায় ভারপ্রাপ্ত এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোস্তাফিজুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রসাশন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, স্যার ওমরাহ্ হজ্জ পালনের জন্য গতকাল সৌদিতে গিয়েছেন। আপনারা নারায়ণগঞ্জবাসী স্যারের জন্য দোয়া করবেন। স্যার ও বলেছে আপনাদের জন্য দোয়া করবে। স্যার যেন সঠিকভাবে হজ্জ পালন করে আসতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
উল্লেখ্য, চাকরি জীবনে নারায়নগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম রাষ্ট্রপতি পুলিশ পদক দুই বার, আইজী ব্যাজ পাঁচ বার, জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক পেয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ জায়েদুল আলমের সহধর্মিনী জেসমিন কেকাও বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সের পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেছেন।


