Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৬:৫২ পিএম

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
Swapno

নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের বেশ কিছু এলাকায়  শুক্রবার (১ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন ও ট্রান্সমিশন কোম্পানীর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শাকির আহম্মেদ গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ওয়াবদারপুল এলাকাতে একটি সংযোগ মেরামত ও সংস্কার করা হবে। এছাড়া এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকাতে মাইকিং করা হবে।

 

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন