Logo
Logo
×

বিশেষ সংবাদ

রমজান মাসকে টার্গেট করে আবারও নিত্যপণ্যের দাম বৃদ্ধি

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৬:০৬ পিএম

রমজান মাসকে টার্গেট করে আবারও নিত্যপণ্যের দাম বৃদ্ধি
Swapno

আর এক দিন পরই মাহে রমজান। রমজান মাস আসলেই নিত্যপণ্যের দাম হয়ে যায় আকাশ ছোঁয়া। এমনিতেই গত কয়েকমাস দরে বাজারগুলোতে নিত্যপণ্যের দাম চড়া। তারই মাঝে আসন্ন মাহে রমজান মাসকে সামনে রেখে বাজারগুলোতে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে কিছু অসাধু সেন্টিকেট এর ব্যবসায়ীরা।

 

এদিকে বাজারগুলোতে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম কেজিতে বেড়েছে  ১০ থেকে ২০ টাকা। মাংসের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। তেল ও পেঁয়াজের দাম রয়েছে স্থির। এদিকে বাজার করতে আসা সাইফুল নামে একজন জানান, রোজার মাসের জন্য কিছু বাজার করতে এসেছি কিন্তু এসে দেখি বাজারে জিনিসের দাম অনেক বেশি।

 

গত সপ্তাহে যা কিনেছি এই সপ্তাহে তার দাম অনেক বেড়েছে। রোজার মাস আসলে নিত্যপণ্যের দাম বাড়ে, এটা নতুন কিছু না। এখন খেতে হলে বেশি দাম দিয়েই আমাদের কিনে খেতে হবে। মতি নামের একজন জানান, গত কয়েকমাস ধরে নিত্যপণ্যের দাম কমছে না। দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এখন আবার রমজান মাস কে র্টাগেট করেও দাম বাড়াচ্ছে।

 

আমি প্রশাসনকে বলতে চাই তারা যাতে রমজান মাসে প্রতি দিন বাজার গুলোতে মনিটরিং এর ব্যবস্থা করে।  গতকাল নারায়ণগঞ্জের পাইকারী দিগুবাবু বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ ৩৫ টাকা কেজি বিক্রি দরে বিক্রি হচ্ছে ও এক পাল্লা ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশী আদা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ও চায়না আদা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রসুন দেশিটা ৪০ টাকা কেজি ও চায়নাটা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

সয়াবিন তেল খোলাটা ১৬৫ টাকা কেজি/ লিটার ও কোয়ালিটি সয়াবিন ১৫০ টাকা কেজি/ লিটার। তীর ও বসুন্ধরা কোম্পানীর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৭৬০ টাকা। ফ্রেশ কোম্পানীর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৭৪০ টাকা। চিনি গত সপ্তাহে ৭৫ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৭৮টাকা কেজি। চনা বুট ৭০ টাকা কেজি ও ডাবলি বুট ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

বেসন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুড়ি ৭০ থেকে ৭৫ টাকা কেজি। বাজারগুলোতে কয়েক রকমের খেজুর রয়েছে, ১২০ টাকা কেজি থেকে শুরু করে ১২০০ টাকা কেজি পর্যন্ত খেজুর বিক্রি হচ্ছে। এছাড়াও সবজির বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম চড়া দামে বিক্রি হচ্ছে। কালো বেগুন লম্বাটা গত সপ্তাহে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০টাকা ও গোল বেগুন ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

উসতা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল গত সপ্তাহে ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  আলু প্রতি কেজি ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে ও এক পাল্লা (৫ কেজি) ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। শসা ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে ও লেবু ছোট সাইজের ৪০ টাকা হালি ও বড় সাইজের ৬০ থেকে ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে।

 

কাঁচা মরিচ গত সপ্তাহে ৬০টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়াও বাজারগুলোতে মাংসের দাম কেজিতে ৫০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। বাজারে  গরুর মাংস গত সপ্তাহে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খাসির মাংস গত সপ্তাহে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৯৫০ টাকা কেজি ,

 

বকরীর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  ব্রয়লার মুরগী ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সোনালী কক মুরগী ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে , লাল লেয়ার মুরগী বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন