Logo
Logo
×

বিশেষ সংবাদ

বৃহত্তর মাসদাইর জনকল্যাণ সংসদেরউদ্যোগে মাদকমুক্ত র‌্যালী অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৬:৫৮ পিএম

বৃহত্তর মাসদাইর জনকল্যাণ সংসদেরউদ্যোগে মাদকমুক্ত র‌্যালী অনুষ্ঠিত
Swapno

'মাদককে না বলি, মাদকমুক্ত জীবন গড়ি', এ স্লোগানকে সামনে রেখে বৃহত্তর মাসদাইর জনকল্যাণ সংসদের উদ্যোগে মাদক মুক্ত র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়।এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে বক্তারা বলেন, মাদকের করাল গ্রাসে যুব সমাজ আজ ধ্বংসের পথে।

 

মাদকের কারনে বর্তমান সমাজে চুরি ও ছিনতাইকারীর সংখ্যা বেড়ে গেছে। যুব সমাজকে বাচাঁতে হলে আমাদেরকে এখনই মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেনো তাকে কোন ছাড় দেয়া হবেনা। সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে এ মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। কারন একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যথেষ্ট। শুধুমাত্র মাদকই নয় ইদানিং আরেক সমস্যা দেখা দিয়েছে। সেটা হলো কিশোর গ্যাং।

 

ইদানিং বৃহত্তর মাসদাইরসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং এর উৎপাত বেড়ে চলেছে। তাদেরকেও এখনই রুখতে হবে। বৃহত্তর মাসদাইর জনকল্যাণ সংসদের সভাপতি আশরাফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল চৌধুরী,

 

এনায়েতনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান প্রধান, ৭নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মাদবর, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মেম্বার ফারহানা আক্তার, বিশিষ্ট সমাজসেবক কাজী মোঃ শাহীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল,

 

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সহ-সভাপতি মনির প্রধান, নিজাম প্রধান, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাদবর, অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ আলী, মাহাবুব প্রধান, মোক্তার মাদবর, মুরাদ হোসেন মাদবর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন