নারায়ণগঞ্জে শিল্প পুুলিশ সুপারের নতুন কার্যালয়
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৫:১৮ পিএম
নারায়ণগঞ্জে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপারের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় এ নতুন কার্যালয় উদ্বোধন করেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মাহাবুবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান। পরে অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প কারখানার মালিক,
মালিকের প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক আহসান কবির, বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম,
বিকেএমইএ ও বিজিএমইএ’র নেতৃবৃন্দরা। এছাড়াও উপস্থিত ছিলেন র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউল ইসলাম, শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি প্রমুখ।


