রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে ইতিহাস বিকৃতি করছি : মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৫:২৪ পিএম
# সিদ্ধিরগঞ্জে সবচেয়ে বেশি গ্রপিং ও দলাদলি হয়
# আমার মুক্তিযোদ্ধা বাবাকে রাজাকার বানাতে চায়
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাই, মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাই। ইতিহাসকে আমরা বিকৃত করছি। যারা জীবন বাজি রেখে স্বাধীনতা ও বঙ্গবন্ধু করেছে তাদেরকে আমরা অবমূল্যায়ণন করছি। তাদের কথা আমরা সাহস করে বলি না। যারা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করি তাদেরকে বলবো এখান থেকে বেরিয়ে আসেন।
জনগণের সাথে মিশেন এবং কথা বলেন। তিনি বলেন, আমার চৌদ্দ পুরুষের ভিটা-মাটি নারায়ণগঞ্জ। আমি নারায়ণগঞ্জের মানুষ, মিলেমিশে আপনাদের সাথে থেকে নারায়ণগঞ্জকে সেবা করতে চাই। দখলদারিত্বের রাজনীতি ও উত্তরসূরী রাজনীতি করি না। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, তাকে বানাতে চায় এখন রাজাকার। নারায়ণগঞ্জ কোথায় গিয়ে ঠেকেছে? অন্যায়- অত্যাচার কোন কিছুতেই সহ্য করবো না।
উন্নয়নে বাধা দিতে আসলে আমি রুখে দাড়াবো। আমার চাঁদাবাজি করার অভ্যাস নাই, আমি সন্ত্রাসীও করি না। গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জে ৮ং ওয়ার্ডে গোদনাইল এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইভী এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিভেদ প্রসঙ্গে আইভী বলেন, সিদ্ধিরগঞ্জে সবচেয়ে বেশি গ্রপিং ও দলাদলি হয়। ভয়ে এখানে অনেকে কথা বলে না। সব কিছুতে ভয়, সাহস থাকলে বলতে পারবে। আমার কাউন্সিলরা ভয়ে কথা বলতে পারে না। কোন অনুষ্ঠানে আসবে সেখানেও তাদের ভয়। এই ভয়টাকে ঝেড়ে মুছে ফেলে দেন। একজন নারী হয়ে আমি সাহসিকতার সাথে সিটি করপোরেশন চালাচ্ছি।
কেননা, আমি নির্ভর করি আপনাদের উপর। আল্লাহ যদি না চাইতো আপনারা হাজার হাজার লোক আমাকে ভোট দিয়ে পাশ করাতে পারতেন না। আপনারা চেয়েছেন বলে আমি চেয়ারে বসেছি। কিন্তু, চেহারের বসার মালিক আল্লাহ ও নেতৃত্ব দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে চেয়ার দিয়ে সম্মানিত করেন আবার অসম্মানিত করেন।
আইভী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোন্দলে কোন্দলে জর্জরিত হচ্ছি। দলে-উভদলে জর্জরিত হচ্ছি। একজন আরেকজনের পিছে লাগিয়ে রাখছি। ১৯ বছর আমি দায়িত্ব পালন করছি কিন্তু কখনো কোনো কাউন্সিলের পিছনে আর এক কাউন্সিলর দাঁড়িয়ে করে দেয় নাই। আরেকজন নেতার সৃষ্টি করি নাই। দলে দুই তিনজন প্রার্থী করে নিজেদের মধ্যে কখনো বিভেদ তৈরি করি নাই।
কে করছে, কারা করছে? তা আপনারা জানেন। তিনি বলেন, অনেক বিভেদের রাজনীতি হয়েছে। এগুলো বাদ দিয়ে চলেন শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি। এমন সময় আমরা কথা বলছি সত্যকে ঢেকে দেওয়া হচ্ছে মিথ্যা দিয়ে। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। টাকা এতো বেড়ে গিয়েছে, টাকা ছাড়া এখন কিছু বুজে না। মন্ত্রী-এমপি থেকে শুরু করে সবার এখন টাকা দরকার। এতো টাকা, এতো জমি-সম্পদ এগুলো কোথায় রাখবেন?
নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান,
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দীন মিয়া,৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনুয়ারা মিনুসহ প্রমুখ।


