Logo
Logo
×

বিশেষ সংবাদ

শহরে পুলিশের এ্যাকশন কমেছে যানজট, ফুটপাতে নেই হকার

Icon

মামুনুর রহমান

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৫:০৮ পিএম

শহরে পুলিশের এ্যাকশন কমেছে যানজট, ফুটপাতে নেই হকার
Swapno

# সাতটি পয়েন্টে ও ফুটপাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ
# এবারের রমজানে শহর যানজট ও হকার মুক্ত থাকবে: ভারপ্রাপ্ত এসপি

 

ঘোষণা দিয়েই পবিত্র রমজানকে ঘিরে নারায়ণগঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণে রাখতে ও ফুটপাত হকারমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। কমেছে নিত্যদিনের যানজটের দুর্ভোগ, ফুটপাতে নেই হকার। এতে চলাচল করতে নগরবাসীর মাঝে ফিরেছে স্বস্তি। শহরের গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্টে ও ফুটপাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও কমিউনিটি পুলিশ। ফলে শহরে কমেছে যানজট, নেই হকার। এ যেনো এক নতুন নগরী। এতে করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নগরবাসী।


প্রতি বছর এমনকি গত বছর করোনাকালীন সময়েও নগরীতে ব্যাপক যানজটে নাকাল হয়ে পড়েছিল নগরবাসী। এবার সে কথা মাথায় রেখে রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। রমজানকে ঘিরে দীর্ঘদিন পরে নারায়ণগঞ্জ পুলিশের হস্তক্ষেপে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের হকারমুক্ত থাকায় ও ইজিবাইকের চলাচল নিষিদ্ধ করায় এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। এই সিদ্ধান্ত স্থায়ীভাবে বলবৎ এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়কে হকার ও রিকশা, সিএনজি, বাস, প্রাইভেটকার ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রন করা গেলে পুরাপুরি যানজটমুক্ত নগরী গড়ে উঠবে বলেও মন্তব্য করেছেন সাধারণ মানুষ।


যদিও ইতোঃপূর্বে যানজট নিরসনে নেয়া হয়েছিল নানা পরিকল্পনা এবং মহাপরিকল্পনা। একাধিকবার দেখা গেছে হাকারমুক্ত ও ব্যাটারি চালিত ইজিবাইকের নিষেধাজ্ঞা দিয়েছিলো প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নিষেধাজ্ঞা স্তত্বেও বিভিন্ন উপায়ে ফের শুরু হয় নগরীর গুরুত্বপূর্ণ সড়কে বসে হকার ও চলাচল করে থাকেন নিষিদ্ধ ব্যাটারি চালিত ও ইজিবাইক । তবে নারায়ণগঞ্জ পুলিশের শহরকে যানজটমুক্ত রাখার এসব উদ্যোগে একেবারে ফাঁকা দেখা গেছে শহর।


 সরেজমিনে মঙ্গলবার ( ৫এপ্রিল) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন পুলিশ সদস্যরা। পাশাপাশি রয়েছে কমিনিউটি পুলিশের সদস্যরাও সহযোগিতায় ছিলেন। অনিয়ন্ত্রিত ভাবে নগরীর বাইরের ইজিবাইক যেন মহানগরীতে প্রবেশ করতে না পারে সে জন্য বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল বসেছে। এতে শহরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে চালিত ইজিবাইক।

 

পূর্বের তুলনায় শহরের বিভিন্ন সড়কে আজ কম পরিমানে ইজিবাইক লক্ষ্য করে গেছে। এছাড়া সড়কের ফুটপাতে যাতে করে হকার না বসতে পারে সে জন্য কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সারাদিনই শহরের এক স্থানে থেকে অন্য স্থানে কঠোর ডিউটি পালন করছে। সড়কে নিত্যদিনের যানজট ও ফুটপাতে হকার না থাকায় মানুষের প্রতিদিনের মতো আজ আর বিড়াম্বনায় পড়তে হচ্ছে না। শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে আগের তুলনায় কম সময় লাগছে। সহজেই ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারছে জনসাধারণ।


এদিকে শহরের সার্বিক পরিস্তিস্থি পর্যবেক্ষণ করতে বিকেল তিনটায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহরে টহল দেন, ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণরাও।


এসময়ে নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসন সমন্বয় করে আমরা কাজ করছি। আমাদের সাথে জেলা ম্যাজিস্ট্রেট রয়েছে তারা মোবাইাল কোর্ট পরিচালনা করছে। বিশেষ করে কোনো ব্যাটারি চালিত অটোরিকসা ও অবৈধ যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না।

 

তিনি আরও বলেন, আমরা এই উদ্যোগ নেওয়ার পর নারায়ণগঞ্জ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি এবং আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। এবং নারায়ষগঞ্জের মিডিয়ার কাছ থকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তারা আমাদের সব ধরণের সহযোগিতা ও উৎসাহিত করছেন। এবারের রমজানকে ঘিরে আমরা শহরকে যানজটমুক্ত রাখতে একশত কমিনিউটি পুলিশ নিয়োগ দিয়েছি। ইনশাল্লাহ এবারের রমজান শহর যানজট ও হকার মুক্ত থাকবে।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী, টিআই (এডমিন প্রশাসন) এম এ করিম, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ জামান, চাষাঢ়া ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই শেখ মোঃ ইমরান হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


অন্যদিকে শহরে নেই যানজট, ফুটপাতে নেই হকার এতে স্বস্তি প্রকাশ করে মো. শাহজালাল নামের এক ব্যক্তি বলেন, শহরের ফুটপাতে হকার না থাকায় সহজেই ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারছি।

শহরে অতিরিক্ত পরিমানে ইজিবাইক প্রবেশের কারণে রাস্তায় আমাদের যনজাটে পড়তে হত। যাত্রীর তুলনায় ইজিবাইকের পরিমান বেশি থাকার কারনে চালক নিজের খেয়াল খুশিমত রাস্তার বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে। এতে করে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়। কিন্তু আজ শহরে ফুটপাতে হকার না থাকায় ও সড়কে ইজিবাইক কিছুটা কম দেখে ভাল লাগছে। এ যেনো যানজটমুক্ত শহর।


আফসানা মীম নামের এক কলেজ শিক্ষার্থী বলেন, শহরে প্রতিদিনই যানজট লেগেই থাকে তার জন্যই আমাদের ক্লাসে পৌঁছাতে প্রায় দেরি হত। তবে আজকে পুলিশ কঠোর অবস্থানে ছিলেন তাই শহর ফাঁকা। নেই সেইরকম যানজট, ফুটপাতে নেই হকার। তবে এবার হয়তো আমরা নির্বিগ্নে যাতায়াত করতে পারব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন