Logo
Logo
×

বিশেষ সংবাদ

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ০৬:৪৯ পিএম

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

র‌্যাব-১১’র পৃথক ৬টি অভিযানে ১৩০৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল এবং ৭ কেজি গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত হতে মাদক পাচার কাজে ব্যবহৃত ৩টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল এবং ১টি স্কুটি জব্দ করা হয়েছে। গত বুধবার (৬ এপ্রিল) রাতে ও বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক ৬টি মাদক বিরোধী অভিযানে উল্লেখিত মাদক দ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

 


গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী এলাকার মো: আবুল হোসেনের ছেলে মো: রুবেল হোসেন (২৬), পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা এলাকার আ: মালেকের ছেলে মো: পলাশ (২২), লালমনির হাট জেলার হাতীবান্ধা থানাধীন উত্তর যাওরানী এলাকার আঃ গনি মিয়ার ছেলে মো: মমিনুল (৩৫),

 

ডিএমপির বংশাল থানার জগন্নাথ বসাক লেন নবাবপুর এলাকার হারুন অর রশিদের ছেলে মো: মাসুম (৩২), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার দেবিদ্বার এলাকার হাজী মো: সিদ্দিকুর রহমানের ছেলে মো: বশির আহমেদ (২২), কুমিল্লা জেলার চান্দিনা থানার রানীচরা এলাকার আঃ রব মোল্লার ছেলে মো: বেলাল হোসেন (৩০),

 

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভোলাইল শান্তিনগর এলাকার মো: আবুল কাশেম এর ছেলে মো: আল আমিন (৪২), একই থানার পঞ্চবটি আমতলা এলাকার মৃত আঃ রহমান এর ছেলে মো: রাজু (২০) এবং ডিএমপির গেন্ডারিয়া থানার ধুপখোলা ডিস্ট্রারী রোড এলাকার মৃত নীহাল ইসলামের ছেলে মো: রহমতউল্লাহ (৫২)।


বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে মিডিয়া অফিসার এএসপি মো: সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ১০০ বোতল ফেনসিডিলসহ মো: রুবেল হোসেন, মো: পলাশ ও মো: মমিনুল নামক ৩ মাদক ব্যবসায়ী, সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে ঢাকাগামী ১টি স্কুটি তল্লাশী করে ৩০২ বোতল ফেনসিডিলসহ মো: মাসুম নামক ১ মাদক ব্যবসায়ী, একই এলাকা হতে অপর ১টি প্রাইভেটকার তল্লাশী করে ৫০০ বোতল ফেনসিডিলসহ মো: বশির আহমেদ নামক ১ মাদক ব্যবসায়ী, বন্দর থানা এলাকা হতে ১টি প্রাইভেটকার তল্লাশী ৩০১ বোতল ফেনসিডিলসহ মো: বেলাল হোসেন নামক ১ মাদক ব্যবসায়ী,

 

একই এলাকা হতে ১টি মোটরসাইকেল তল্লাশী করে ১০০ বোতল ফেনসিডিলসহ মোঃ আল আমিন ও মোঃ রাজু নামক ২ মাদক ব্যবসায়ী এবং একই এলাকা হতে ৭ কেজি গাঁজাসহ মো: রহমত উল্লাহ নামক মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। উক্ত ৬টি পৃথক অভিযানসমূহে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি প্রাইভেটকার, ১টি মোটর সাইকেল ও ১টি স্কুটি জব্দ করা হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১১টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১৫,১১০/- টাকা উদ্ধার করা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন