Logo
Logo
×

বিশেষ সংবাদ

অভিযোগপত্রে ওসমান পরিবারের নাম থাকায় ত্বকী হত্যার বিচার বন্ধ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৪:২৬ পিএম

অভিযোগপত্রে ওসমান পরিবারের নাম থাকায় ত্বকী হত্যার বিচার বন্ধ
Swapno

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা রফির রাব্বি বলেছেন, ‘র‌্যাব যখন অভিযোগপত্রে ওসমান পরিবারের লোকসহ এগারোজনের কথা উল্লেখ করলো তখন থেকে ত্বকী হত্যার বিচার বন্ধ হয়ে গেল। দেশে বিচার ব্যবস্থা ঠিক থাকলে এতদিন অপেক্ষা করতে হতো না।’নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১০৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

 

গতকাল শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে এ আয়োজন করা হয়। তিনি আরও বলেন, ‘দেশে বিচার ব্যবস্থার স্বাধীনতা নেই, মানুষের বাকস্বাধীনতা নেই, গণতান্ত্রিক অধিকার ভূলন্ঠিত। এসব করে সরকার মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। এতে করে ক্ষমতায় টিকে থাকতে সরকার পুলিশ, আমলাদের উপর নির্ভরশীল হয়েছে।

 

নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। সরকারি সংস্থাগুলোকে বিতর্কিত করছেন। এগুলো আমাদের দেশের জন্য গৌরবের নয়। এভাবে চলে না।’ ত্বকী, আশিক, চঞ্চল, ভুলু, সাগর-রুনিসহ সকল হত্যাকান্ডের বিচার দাবি করে তিনি বলেন, ‘দলীয় অপরাধীদের বিচার করা যাবে না, এমন জঘন্য, ন্যাক্কারজনক অবস্থান থেকে সরে আসতে হবে।

 

সরে না আসলে বাধ্য করা হবে এবং ক্ষমতা থেকে সরতে হবে। আইন, বিচার, আদালতকে নিজস্ব স্বাধীন গতিতে চলার পথ তৈরি করুন।’ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে সংগঠনের সহসভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম,

 

কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, চারণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রদীপ সরকার, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ। সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন