মাহে রমজান, আজ রমজানের ৭ম রোজা। রমজানের আগে বাজারগুলোতে বেড়েছিল নিত্যপণ্যের দাম। সেই বাড়তি দামে এখনও বাজারগুলোতে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। গত এক সপ্তাহ ধরে বাজারগুলোতে নিত্যপণ্যের দাম স্থির রয়েছে। এদিকে ক্রেতারা জানান, দেশে কোন পণ্যে দাম একবার বাড়লে তা কমে না।
কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে নিত্যপণ্যে দাম স্থির করে রেখেছে। নিত্যপণ্যে দাম কমাতে হলে সরকারকেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে। প্রতি দিন বাজার মনিটরিং করতে হবে। তাহলেই বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে। গতকাল নারায়ণগঞ্জের পাইকারী দিগুবাবু বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা কেজি বিক্রি দরে বিক্রি হচ্ছে ও এক পাল্লা ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দেশী আদা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ও চায়না আদা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রসুন দেশিটা ৪০ টাকা কেজি ও চায়নাটা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল খোলাটা ১৬৫ টাকা কেজি/ লিটার ও কোয়ালিটি সয়াবিন ১৫০ টাকা কেজি/ লিটার। তীর ও বসুন্ধরা কোম্পানীর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৭৬০ টাকা।
ফ্রেশ কোম্পানীর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৭৪০ টাকা। চিনি ৭৬টাকা কেজি, চনা বুট ৭০ টাকা কেজি ও ডাবলি বুট ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেসন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ও মুড়ি ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সবজির বাজার ঘুরে দেখা যায় গত এক সপ্তাহ ধরে সবজির বাজার স্থির রয়েছে।
এ বিষয়ে বাজারে সবজি ব্যবসায়ী সিরাজ জানান, বাজারে ক্রেতা কম, রোজা আসার পর থেকে সবজি ও তরিতরকারী বিক্রি কম হচ্ছে। এজন্য বাজারে সবজির দাম আগের মতই আছে। গত এক সপ্তাহ ধরে সবজির দাম বাড়েও নাই কমেও নাই। বাজারে কালো বেগুন লম্বাটা বিক্রি হচ্ছে ৬০টাকা ও গোল বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উসতা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পটল গত সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৩০ টাকা কেজি, জিংঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেন্ডি ৫০ টাকা কেজি, আলু প্রতি কেজি ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে ও এক পাল্লা (৫ কেজি) ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। শসা ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে,
কাঁচা মরিচ ৬০ টাকা কেজি, লেবু লম্বাটা ৪০ টাকা হালি ও গোলটা বড় সাইজের ৬০ থেকে ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে। তাছাড়াও বাজারগুলোতে গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খাসির মাংস ৯৫০ টাকা কেজি ,
বকরীর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগী ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সোনালী কক মুরগী ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে , লাল লেয়ার মুরগী বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি।


