Logo
Logo
×

বিশেষ সংবাদ

স্নানোৎসবে ডায়রিয়ায় আক্রান্ত ৪০ জন পুলিশ সদস্য, হাসপাতালে ভর্তি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৪:৩০ পিএম

স্নানোৎসবে ডায়রিয়ায় আক্রান্ত ৪০ জন পুলিশ সদস্য, হাসপাতালে ভর্তি
Swapno

লাঙ্গলবন্দ স্নানোৎসবে দায়িত্ব পালন করতে গিয়ে ৪০ জন পুলিশ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান। তিনি জানান, সকালে দায়িত্ব পালনকালে একে একে ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী লাঙ্গলবন্দ থেকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

 

এদের মধ্যে একজনের অবস্থা খারাপ থাকায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকি ৩৯ জনের মধ্যে ৭ জন এখন ভর্তি আছেন বাকিরা চিকিৎসা সেবা নিয়েছেন তাদের ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো জানান, ঠিক কি কারণে এমনটা হয়েছে তা এখনি বলা যাচ্ছেনা। জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, আমরা তো তাদেরকে খাবার সরবরাহ করে থাকি।

 

চিকিৎসকরা জানিয়েছেন ফূড পয়জনিং থেকে হতে পারে এমনটা। হয়তো বাইরের কিছু খেয়ে হয়ে থাকতে পারে। সকলেই আপাতত সুস্থ আছেন। একজনের ডায়রিয়া বেশী হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছিল। সবাইকে খাবার গ্রহণের ব্যাপারে সতর্ক করা হয়েছে, যেহেতু এটি পানিবাহিত রোগ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন