কিং মেকারকে নিয়ে বিব্রত মুক্তিযোদ্ধারা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৫:০০ পিএম
# গোলাম রব্বানীকে মুক্তিযোদ্ধার সহায়ক বানানোর মিশন ব্যর্থ
নারায়ণগঞ্জ ফতুল্লার সাবেক এমপি ছিলেন মোহাম্মদ আলী।তাকে রাজনৈতিক মহল কিং মেকার বলেও ডাকেন। তার এই কিং মেকার নিয়ে এবার প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম। মোহাম্মদ আলী নাকি কিং মেকার। তিনি নাকি মুক্তিযোদ্ধা, অথচ রফিউর রাব্বি তাকে প্রশ্ন করেছিলেন কিন্তু তিনি তার উত্তর দিতে পারে নাই।
মোহম্মদ আলীর নেতৃত্বে সপ্তাহ খানিক আগে রাইফেল ক্লাবের সেক্রেটারি কাজলের পিতা গোলাম রাব্বানি ৭১ সনে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন দাবী করে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন বলে স্বারকলিপি প্রদান করেন। কাজলের পিতা যে তৎকালিন সময়ে রাজকার ছিলেন তা গণমাধ্যমে পর্যন্ত প্রকাশিত হয়।
আর এই ঘটনা কেন্দ্র করে মোহম্মদ আলীর উদ্দেশ্যে সাবেক প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, রফিউর রাব্বি প্রশ্ন করেছিলেন,
মোহাম্মদ আলী যদ্ধের সময় কোন সেক্টরে কার আন্ডারে যুদ্ধ করে ছিলেন। কই তার এই প্রশ্নের উত্তর এখনো দিতে পারে নাই। উল্টো প্রশ্ন ছুঁেড় বলেন, স্বাধীনতার পরে আদমজীতে ডাকাতি কে করেছিল। চোরের মার বড় গলা হতে পারে না। মোহাম্মদ আলীর উদ্দেশ্যে বলেন, তিনি এখন ওসমানদের পা চেটে রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর মিশনে নেমেছে। রাজকার রাজাকারই, আর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই। তাকে হুশিয়ার প্রদান করে বলেন মুক্তিযোদ্ধাদের ইজ্জত নিয়ে খেলবেন না।
এদিকে মোহাম্মদ আলীর এই কর্মকান্ডকে ধিক্কার জানিয়েছে জেলার মুক্তিযোদ্ধারা। সেই সাথে তাকে নিয়ে এখন ব্যাপক সমালোচনা হচ্ছে। সেই সাথে তাকে নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে তিনি কিসের ফায়দা হাসিল করার উদ্দেশ্যে একজন চিহ্নিত রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর মিশনে নেমেছেন। এখানে তার কি এমন ফায়দা। আর এই সকল প্রশ্নের উত্তর না পাওয়া কিং মেকার খ্যাত মোহাম্মদ আলীকে নিয়ে এখন জেলার মুক্তিযোদ্ধারা পর্যন্ত বিব্রত বোধ করছে।
এর আগে আমরা নারায়ণগঞ্জ বাসি সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুর উদ্দিন বলেছেন, কাজলের পিতা গোলাম রাব্বানি চিহ্নিত রাজাকার ছিলেন। তার মত রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর মিশনে নামা আর অন্ধাকারে ঢিল ছুড়া এক সমান। এই গোলাম রাব্বানি বঙ্গবন্ধু হত্যার মিষ্টি বিতরণ করে। তিনি চাষাঢ়া ইউনিয়ন শান্তি কমিটির প্রধান ছিলেন। তাকে যারা মুক্তিযোদ্ধা বানানোর কর্মকান্ডে নেমেছে আমরা তাদের ধিক্কার জানাই।
অন্য দিকে কিং মেকার খ্যাত মোহাম্মদ আলীকে নিয়ে এবার সমালোচনার ঝড় উঠেছে। তিনি একজন সাবেক সাংসদ হয়ে কিভাবে এই ধরনের কর্মাকাণ্ডে গেলেন। তার থেকে সচেতন মহল এমন ধরনের কর্মকাণ্ড আশা করেন নাই। যার জন্য এবার খালেধ হায়দার খান কাজলের পিতা রাজাকার গোলাম রাব্বানিকে মুক্তিযোদ্ধা বানানোর মিশনকে ধিক্কার জানান। তবে এই মিশনে তারা সফল হতে পারেন নাই। কেননা সচেতন মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদ জানিয়েছে।


