Logo
Logo
×

বিশেষ সংবাদ

দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৪:২১ পিএম

দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু
Swapno

# আগামী নির্বাচন বিগত দুটি নির্বাচনের মতো হবে না

 

আগামী বছর (২০২৩) দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই নানা প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে বিগত নির্বাচন কমিশনের মেয়াদপূর্তি শেষে নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়েছে।

 

নতুন নির্বাচন কমিশনার একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এ ব্যাপারে আলাপ আলোচনা করেছেন। সরকারি দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটগুলির মধ্যেও আগামী নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রধান বিরোধী দল নির্বাচন নিয়ে ন্ন্ কথা বললেও স্থানীয় পর্যায়েতাদের মাঝেও প্রস্তুতি চলছে।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের মধ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের সাজসাজ রব শুরু হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় মোট পাঁচটি নির্বাচনী আসন। এর মধ্যে নারায়ণগঞ্জ-৩  সোনারগাঁ) ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন দুটি আওয়ামী লীগের জোট সঙ্গী জাতীয় পার্টির দখলে। বাকী তিনটি রয়েছে আওয়ামী লীগের দখলে। এ পাঁচটি আসনে বর্তমানে যারা এমপি তারা আগামীতেও আরেকবার এমপি হওয়ার তোড়জোর চালিয়ে যাচ্ছেন। তবে, এ ব্যাপারে আওয়ামী লীগ গতবারের মতই বক্তব্য দিচ্ছে।


তাদের বক্তব্য, এ জেলায় জাতীয় পার্টিকে আর দুটি আসনে ছাড় দেয়া যাবে না। জাতীয় পার্টিকে ছাড় দিতে হলে তা রংপুর দিনাজপুরে দিতে হবে। নারায়ণগঞ্জে আর নয়। নারায়ণগঞ্জ সদর ও সোনারগাঁয়ে জাপাকে ছাড় দেয়ায় সাংগঠনিকভাবে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। এ দুটি স্থানে দলীয় কর্মীরা অবমূল্যায়িত হওয়ায় দল দূর্বল হয়ে পড়েছে। নেতাকর্মীদের অভিযোগ, সোনারগাঁ ও নারায়ণগঞ্জের জাপা এমপিদ্বয় আওয়ামী লীগ কর্মীদের বঞ্চিত করে এখানে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের নানা সুবিধা দিয়ে তাদের খাছে টেনে নেয়া হয়েছে।


এ ব্যপারে আলাপকালে জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই বলেছেন, আগামী নির্বাচনে জেলার পাঁচটি আসনেই আমরা আওয়ামী লীগের মনোনয়ন চাই। এর ব্যত্যয় আমরা মেনে নেব না। এ ব্যপারে জেলা জাপা নেতা সানাউল্লা সানু বলেছেন, আগামী নির্বাচনে আমরা এ জেলায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনটিও চাই এবং আমাদের তা দিতে হবে। কারণ, জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি।


এ ব্যপারে আলাপকালে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবদুস সবুর খান সেন্টু বলেন, আগামী নির্বাচন বিগত  দুটি জাতীয় নির্বাচনের মতো হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন এ নির্বাচন হবে এবং বিএনপি নেতৃত্বাধীন সে নির্বাচনে অংশ নেবে। সে নির্বাচনে বর্তমান সরকারি দলের ভরাডুবি হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন