সর্বাধিক সরকারি সহযোগিতা এবার আইভীর জন্য
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৪:২৮ পিএম
# ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন উন্নয়ন সহযোগীরা
# এবার রাজনীতির দিকেও বাড়তি নজর রাখছেন মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার পর আড়াই মাস অতিবাহিত হলো। গত ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হয় এই নির্বাচন। নির্বাচনের পর থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারায়ণগঞ্জের গণমানুষের এই নেতা। তিনি নির্বাচনের আগে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন সেইগুলি বাস্তবায়নে উঠেপরে লেগেছেন। অল্প সময়ে কিভাবে অনেক বেশি কাজ করা যায় সেই চেষ্টা করছেন নারায়ণগঞ্জের জনপ্রিয় মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী।
এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নে সরকার আরো বেশি বরাদ্ধ দেয়ার স্বিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে সিটি করপোরেশন সূত্রে। এছাড়া এবার মেয়র হওয়ার পর থেকে তিনি রাজনীতির দিকেও বাড়তি নজর রাখছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র। এই শহরে তার প্রধান প্রতিপক্ষ শামীম ওসমান ও সেলিম ওসমান আপাতত তাকে খোঁচানো বন্ধ করেছেন।
তারা এখনো হতভম্ব ভাব কাটাতে পারেননি। কারণ এবার তারা সর্বশক্তি নিয়োজিত করেছিলেন মেয়র আইভীকে সিটি করপোরেশন থেকে হঠাতে। বিএনপির এডভোকেট তৈমুর আলম খন্দকারকে যে তারাই মাঠে নামিয়েছিলেন এটা জানে সবাই। তারাও মনে করেছিলেন এবার তৈমুরকে দিয়েই কেল্লা ফতে করে ফেলবেন।
আর এ কারনেই বন্দরে সেলিম ওসমান একেবারে তার অনুগত চেয়ারম্যানদের পাঠিয়ে দিয়েছিলেন তৈমুরের মিছিলে। আর শামীম ওসমানতো নানা নাটক করে বেড়িয়েছেন। কেন্দ্রীয় নেতারা বার বার কঠোর হুশিয়ারী দেয়ার পর তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু সেই সংবাদ সম্মেলনেও তিনি মেয়র আইভীকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন।
এক কথায় ওসমানরা এবার ধরেই নিয়েছিলেন ভোটের মাধ্যমে আইভী বিদায় নিচ্ছেন। কিন্তু নির্বাচনে আইভী ছিলেন অতীতের মতোই তার পথে অবিচল। ব্যাক্তিত্ব সম্পন্ন আইভী ওসমানদের এই অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন এবং তৈমুরযে ওসমানদের মনোনীত প্রার্থী সেটা তিনি জনগণের মাঝে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন।
যার ফলে এবারও বিরাট ব্যাবধানে জয়ী হন তিনি। তাই নির্বাচনে তিনি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি বাস্তাবায়ন করার জন্য উঠেপরে লেগেছেন। এরই মাঝে তিনি সরকারের দুই জন প্রভাবশালী মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীকে নারায়ণগঞ্জে এনেছেন। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এবং শিক্ষা মন্ত্রী দীপু মনিকে তিনি নারায়ণগঞ্জে এনেছেন।
এছাড়া দীপু মনির সাথে নারায়ণগঞ্জে এসেছিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। মেয়র আইভীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এবার আইভী নারায়ণগঞ্জে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে চান। এ কারনেই তিনি শিক্ষা মন্ত্রী আর গণশিক্ষা প্রতিমন্ত্রীকে নারায়ণগঞ্জে এনেছেন। আর স্থানীয় সরকার মন্ত্রী এসেতো তাকে পরিস্কার বলে গেছেন উন্নয়নে এবার আগের চেয়েও বেশি বরাদ্ধ পাবেন মেয়র আইভী।
এছাড়া উন্নয়ন সহযোগীরাও মেয়র আইভীকে অভিনন্দন জানিয়েছেন। এরই মাঝে অন্যতম উন্নয়ন সহযোগী রাস্ট্র জাপানের রাষ্ট্রদূত এসে সিটি করপোরেশন পরিদর্শন করেছেন এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে আরো সহযোগীতা করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। অন্নান্য উন্নয়ন সংস্থাও মেয়র আইভীকে অভিনন্দন জানিয়েছেন।
বিশেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তিনি নির্বাচিত হওয়ায় এবং উন্নয়ন সহযোগীতের মাঝে তার একটি সৎ ইমেজ থাকায় তাকে সর্বাত্মক সহযোগীতা করার জন্য এরই মাঝে উন্নয়ন সহযোগীরা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তাই এসব কিছু নিয়ে এখন খুবই ব্যাস্ত সময় কাটাচ্ছেন মেয়র আইভী। এবার অল্প সময়ে বেশি উন্নয়নই হলো তার টার্গেট।


