Logo
Logo
×

বিশেষ সংবাদ

নয় দিনের মাথায় জামিন পেয়ে গেলো কিশোর গ্যাংয়ের সদস্যরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৭:৩৬ পিএম

নয় দিনের মাথায় জামিন পেয়ে গেলো কিশোর গ্যাংয়ের সদস্যরা
Swapno

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজের ছেলে শিশুশিল্পী আহমেদ অনন্ত শাহ্ এর উপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়ায় কিশোর গ্যাং এর তিন সদস্য গ্রেফতারের নয়দিনের মাথায় জামিন পেয়ে গেছে। মঙ্গলবার নারী ও শিশু আদালতের বিচারক রাজিয়া সুলতানা এ জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার বেলা আড়াইটায় জেলা নারী ও শিশু আদালতের বিচারকের আদালতে অনন্ত হত্যা চেষ্টার আসামী আলিফ জিহান,

 

সামিউল ইসলাম আবির, গোলাম মারুফ জিদানের জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।মামলার শুনানীতে অংশ নিয়ে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ঘটনার রাতে কবর জিয়ারত করে সাংবাদিক সবুজের ছেলে বাসায় ফিরছিলো। আসামীরা তাকে ছুড়িকাঘাত করে। ফলে তার আঠারোটি সেলাই পড়ে। আসামীরা তাকে অন্ধকারাচ্ছন্ন ঈদগাহ ময়দানের ভেতরে নেয়ার চেষ্টা করে।

 

যদি তাকে ঈদগাহ ময়দানের ভেতরে নিতে পারতো তাহলে তাকে মেরেই ফেলতো। এমন দুর্ধর্ষ আসামীরা জামিন পেতে পারেনা।   নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান দীপু ও শাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং এর অপরাধ অনেক বেড়েছে। এ কারণে এ মামলা অত্যন্ত আলোচিত। আমাদের সবারই সন্তান রয়েছে।

 

একজন কিশোরের উপর এমন নির্মম হামলার পরে যদি আসামীরা এত দ্রুত জামিন পেয়ে যায় তবে অন্য কিশোর আসামীরা উৎসাহিত হবে।  এডভোকেট আওলাদ হোসেন বলেন, এখনো এ ঘটনায় ব্যাবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। এর আগে পুলিশ আসামীদের রিমান্ডের আবেদন করে রিমান্ড পায়নি। সেখানে আসামীদের জামিন দেয়ার বিরোধীতা করছি।

 

মামলার আসামী পক্ষের আইনজীবি তরিকুল ইসলাম রাসেল ও এডভোকেট সিমি বলেন, আসামীরা কিশোর অপরাধী। তারা নয়দিন ধরে আটক রয়েছে। তাদের জামিন দেয়া প্রয়োজন। মামলায় বাদিপক্ষে আরো ছিলেন গনতান্ত্রিক আইনজীবি ফোরাম নেতা আওলাদ হোসেন, এডভোকেট হুমায়ুন, এডভোকেট খোরশেদ মোল্লা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এডভোকেট জিয়াউল ইসলাম কাজল,

 

এডভোকেট শাজাহান মোল্লা, মোস্তাফিজুর রহমান ফারুক, মোতালেব মোল্লা, আব্দুল লতিফসহ পঁচিশজন আইনজীবি শুনানীতে অংশ নেন। শরীফ উদ্দিন সবুজের ছেলে আহমেদ অনন্ত শাহ্ অভিনেতা আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাকড়া’ টেলিফিল্মসহ বিভিন্ন নাটকে অভিনয় করেছে। সে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজের ছেলে।

 

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।   গত ৩ এপ্রিল প্রথম রোজার রাতে আহমেদ অনন্ত শাহ্ ও তার তিন বন্ধু নগরীর মাসদাইর কবরস্থান জিয়ারত করে ফেরার সময় কিশোর গ্যাং এর সদস্যরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। অনন্ত শাহ্ এর পিঠে ছুরিকাঘাত করে। তার পিঠে আঠারোটি সেলাই দিতে হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন