Logo
Logo
×

বিশেষ সংবাদ

তোষামোদকারীদের চিহ্নিত করতে হবে : আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৩:৩৬ পিএম

তোষামোদকারীদের চিহ্নিত করতে হবে : আইভী
Swapno

 

# এতোবার বলার পরেও একটেবিলে বসা কেন হয়না
# জুজুর ভয় থেকে বেরিয়ে আসুন

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা চাই নারায়ণগঞ্জে আমাদের যাদের চৌদ্দ পুরুষের ভিটা মাটি আমরা কেন কথা বলব না।  যারা সব সময় তোষামোদ করবে সঠিক কথা বলবে না তাদেরও চিহ্নিত করতে হবে। এসপি ডিসির কাজ ম্যাজিস্ট্রেট প্রভাইড করা। সেখানেও তারা এমপির দিকে তাকিয়ে থাকে। এর থেকে কী বেরিয়ে আসা যায় না।

 

 বুধবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সাথে এক ইফতার পার্টিতে অংশ নিয়ে একথা বলেন মেয়র। তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা বলেন ইউনিয়নের জায়গা নেই। জায়গার বন্দোবস্ত হচ্ছে। সে জায়গাটা যদি আপনারা পান আমাদের যতটুকু সহযোগীতা করা দরকার আমরা করবো।

 

আমার বাবা প্রেসক্লাবের জায়গা দিয়েছিলেন সেখানেই প্রেসক্লাব দাড়িয়ে আছে। তবে আমরা অনেকেই যারা আমাদের জন্য কাজ করে গেছে তাদের স্মরণ করি না। এটা সাংবাদিকরাই তো মনে করিয়ে দিবে কারণ আমরা জানি সাংবাদিকেরা জাতির বিবেক। আপনারাই যদি মনে না রাখেন তাহলে সাধারণ মানুষ কী করবে।

 

তিনি আরও বলেন, মাসুদ ভাই ফুটপাতের কথা বলেছেন। আপনি জানেন আমি ২০১৮ সালে এ ফুটপাতের জন্য আহত পর্যন্ত হয়েছি। কেন তারা এ কাজটি করেছে আমরা সকলে জানি। সব মিলিয়ে নারায়ণগঞ্জের অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমরা সত্য বলতে পারছি না।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যে কাজগুলো সেগুলো আমরা করে যাচ্ছি। আমাদের কিছু সমস্যা থাকে, আমরা তা সমাধানের চেষ্টা করি। সম্ভব হলে অবশ্যই আপনাদের পাশে থাকব। আমার এলাকায় সব জায়গায় কমপ্লিট রাস্তা আছে।

 

তিনি আরও বলেন, ‘বহু ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। রাজনীতি যারা করি তাদের পক্ষ-বিপক্ষ থাকবেই। কিন্তু কাজ করতে পারবো না, আবার সঠিক কাজে বাধা দেওয়া চলবে না। ফুটপাতের হকার তুলতে গেলে এমপি সাবের দোহাই দেয়। এইখানে তাহলে এসপি-ডিসি সাহেবের কাজটা কী? ডিসির কাজ ম্যাজিস্ট্রেট দেওয়া। অথচ তারা তাকিয়ে থাকেন এমপি কী বলবেন! এর থেকে বেরিয়ে আসা কি যায় না?’

 

সিটি মেয়র বলেন, ‘ফুটপাত হকারমুক্ত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। কেন, কারা ফুটপাতে হকার রাখে তা আমরা সকলেই জানি। প্রশাসন কোন দিকে তাকিয়ে থাকে সেটাও জানি। সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জের অবস্থা এমন দাঁড়িয়েছে যে, আমরা সত্য কথা বলতে পারি না। আমরা সকলেই খুব তাড়াতাড়ি গাড়ি-বাড়ি, টাকা-পয়সা চাই। আমরা একদিকেই তোষামোদি করি। নারায়ণগঞ্জের প্রশাসনও সেদিকে তোষামোদি করে।’

 

তিনি বলেন, ‘প্রেস ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট-সেক্রেটারিকে কতবার অনুরোধ করেছি, যানজট নিয়ে অন্তত জেলা প্রশাসক ও এসপিকে নিয়ে বসেন, রাউন্ড টেবিল করেন। ডিসি-এসপি-মেয়রকে নিয়ে বসতে বললাম।

 

যেটা তাদের কাজ সেটা তারা করুক, যেটা আমাদের কাজ সেটা আমরা করি। কিন্তু তারা ডিসি-এসপিকে নিয়ে বসতে পারলো না। আপনারা যেটা পারলেন না সেটা কি সাধারণ মানুষ পারবে? আমি আর কতবার বলবো? আমরা তো পক্ষপাতদুষ্ট হয়ে আছি।’

 

আইভী বলেন, ‘মেয়র কী বলবে সেইটার অপেক্ষা তো করেন না। মেয়ররে তো কথা শুনাইয়া দিয়া আসেন। যে কথা বলতে না পারে সেও শুনাইয়া দিয়া আসেন। এইটার মানেই গণতন্ত্র। ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন সুতরাং বকার সময় বকা দিবেন, কাজ আদায়ের সময় কাজ আদায় করবেন। কিন্তু একপক্ষরে বকাই দিবেন, অভিযোগ করবেন, চাইবেন আর আরেকপক্ষের কাছে যাইতেই সাহস পাইবেন না, যেইভাবে বলবে সেইভাবে করবেন, এইটা ঠিক না।

 

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতির বাড়িতে বোমা হামলা ও বর্তমান সাধারণ সম্পাদকের ছেলের উপর হামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘মাসুম ভাই তো অনেক কথা বলেন। তার বাড়ির সামনে বোমাও ফাটে।

 

তাদের ধরা হয় না। সাংবাদিক ভাইয়েরা এক হতে পারেন না। সবুজের ছেলেকে ছুরি মারে, কিশোর গ্যাং এর নাম করে পাশ কাটিয়ে দেওয়া হয়। এইগুলি কেন? কালকে যে আপনার উপরে আঘাত করবে না, তাতে না। আসুন একসাথে কথা বলি। সঠিক কথা বললে প্রশংসা করবেন আর মন্দ কাজ করলেও বলেন। শুধু আমাকেই চাপবেন আর কাউকে কিছু বলবেন না, এইটাতো হয় না। এই জুজুর ভয় থেকে বেরিয়ে আসেন।

 

অনুষ্ঠানে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ,

 

মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহআলম, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, রুমন রেজা, হাবিবুর রহমান বাদল, আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, নাফিজ আশরাফ, হাসানুজ্জামান শামীম, সহসভাপতি রফিকুল ইসলাম জীবন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন