Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোফিয়া আলী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৪:০১ পিএম

সোফিয়া আলী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ
Swapno

পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে সোফিয়া আলী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) ১১ রমযান বাদ জোহর রিভার ভিউ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীর সার্বিক সহযোগীতা করেন রিভার ভিউ কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি এবং সোফিয়া আলী ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ যুব ইউনিট।

 

 পবিত্র কোরআন বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আজহার কমিশনার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম মাজহারুল ইসলাম জোসেফ, মো. কুতুবউদ্দিন। অনুষ্ঠান সভপতিত্ব করেন ইব্রাহিম খলিল ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম এ মান্নান সরকার। আরো উপস্থিত ছিলেন হাজ্বী জালালউদ্দিন,

 

হাজ্বী ইউসুফ আলী, কামালউদ্দিন, মো. সাঈদ মল্লিক, মো. আসলাম, সাইদুর রহমান প্রিন্স, হোসাইন লিখন, আতিকুর রহমান সবুজ, খালেদ সামশ হেলাল, মো. উজ্জল, এ এইচ মুন্না, আল আসিফ, মোঃ তাজুল ইসলাম, মো. মাসুদ, মো. বিল্লাল হোসেন, মো. পলাশ, মো. কুদ্দুস, কবির হোসেন, মো. আলমগীর হোসেন, মো. সানি, মাসুদ আহমেদ, মো. তাহের মুন্সি, বাবু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন