Logo
Logo
×

বিশেষ সংবাদ

মাদরাসা ছাত্রদের সাথে ইফতার করলেন আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৪:৩০ পিএম

মাদরাসা ছাত্রদের সাথে ইফতার করলেন আইভী
Swapno

মাদরাসার ছাত্রদের সাথে ইফতার করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অবস্থিত কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসায় মাসিক গেয়ারবি শরীফ ও ইফতার মাহফিলে অংশ নেন তিনি। এই সময় তিনি বলেন, ‘মুসলমানের অনেকেই অনেক মতবাদ অনুসরণ করেন।

 

আমি বলবো আমি একজন হোসাইনীয়া মুসলমান। আমি যেন পাক পাঞ্জাতনকে অনুসরণ করতে পারি সে দোয়া চাই। আমি যেন মানুষের সেবা করতে পারি, মানব কল্যাণ করতে পারি সেজন্য দোয়া চাই। আপনাদের দোয়ায় আমি নারায়ণগঞ্জ শহরকে আপনারা যেভাবে চান সেভাবে যেন উন্নয়ন কাজ করতে পারি।’

 

মাদরাসা কমিটির সভাপতি কৃষিবিদ নুরুজ্জামান ডিপটির সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনায় নাসিকের সাবেক প্যানেল মেয়র ও ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোখলেসুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সদস্য ওসমান গনী, ইমতিয়াজ আলম, সুপার মাওলানা মাঈনুল হাসান, হেফজ বিভাগ প্রধান হাফেজ হাবিবুর রহমান,শিক্ষক মাওলানা হেলালউদ্দীন বক্তব্য রাখেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন