Logo
Logo
×

বিশেষ সংবাদ

“সিদ্ধিরগঞ্জের মাটি এখন আইভীর ঘাটি”

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৪:৫৮ পিএম

“সিদ্ধিরগঞ্জের মাটি এখন আইভীর ঘাটি”
Swapno

# পর পর তিনটি নির্বাচনে সিদ্ধিরগঞ্জে বিপুল ভোটে জিতেছেন আইভী
# দক্ষতার সহিত উন্নয়ন করে সিদ্ধিরগঞ্জের চেহারা পাল্টে দিয়েছেন মেয়র
# আইভীর বলিষ্ঠ নেতৃত্বও সিদ্ধিরগঞ্জের জনগণের নজর কেড়েছে

 

সিদ্ধিরগঞ্জের মাটি এখন আইভীর ঘাটি। এ কথা বলছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান এবং সাধারন সম্পাদক হাজী ইয়াসিন মিয়া। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডে মেয়র আইভীর সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই দুই নেতা একই সুরে এই বক্তব্য দেন। তারা বলেন বিগত তিনটি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আইভী যে পরিমান ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাইতেই প্রমান হয় এই থানায় এখন আর আইভীর কোনো বিকল্প নেই।

 

শুধু তাই নয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে আইভীর সাথে শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বীতা হয়েছিলো। তখন শামীম ওসমান ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আর আইভী ছিলেন বিদ্রোহী প্রার্থী। কিন্তু সেই নির্বাচনেও আইভী বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন এবং সেই নির্বাচনে এই মজিবুর রহমান আর ইয়াসিন মিয়া আটঘাট বেধে শামীম ওসমানের পক্ষে মাঠে নেমেছিলেন।

 

কিন্তু তারপরেও সেই নির্বাচনে সিদ্ধিরগঞ্জ থানা সহ সব জায়গায় আইভী বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। সেই নির্বাচনে আইভীর অর্ধেক ভোটও পাননি শামীম ওসমান। আইভী জিতেছিলেন এক লাখ দুই হাজার ভোটের ব্যাবধানে।

 

এরপর পরবর্তী দুটি নির্বাচনে এই থানায় আইভীর ভোট আরো বেড়েছে ছাড়া কমেনি। তাই সিদ্ধিরগঞ্জের মাটি যে আইভীর ঘাটি এতে কারোই কোনো সন্দেহ নেই। এটা প্রমানীত। আর এ কারনেই এবার শামীম ওসমানের এক সময়কার ঘনিষ্ঠ সহকর্মী থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারন সম্পাদক বেশ জোর দিয়েই এখন বলছেন সিদ্ধিরগঞ্জের মাটি আইভীর ঘাটি।

 

প্রসঙ্গত সম্প্রতি ৮নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সার্বিক তত্বাবধানে মেয়র আইভীকে সংবর্ধনা দেয় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। আর ওই সংবর্ধনা অনুষ্ঠানে থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর আর সাধারন সম্পাদক ইয়াছিন ছাড়াও থানার সর্ব স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ওই অনুষ্ঠানে এই দুই নেতা মেয়র আইভীর সততা, কর্ম দক্ষতা এবং বলিষ্ঠ নেতৃত্বের ভূয়োসি প্রশংসা করেন। তারা বলেন আইভী সিদ্ধিরগঞ্জে যে ব্যাপক উন্নয়ন করেছেন তাতে একেবারে বদলে গেছে সিদ্ধিরগঞ্জের চেহারা। দুই নেতা বলেন আইভী এই থানার নয়টি ওয়ার্ডে এমন কোনো এলাকা নেই যেখানে ব্যাপক উন্নয়ন করেন নাই। তিনি রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও সুপরিকিল্পিত ড্রেনেজ ব্যাবস্থা গড়ে তুলেছেন।

 

এছাড়া কেবল মাত্র সিদ্ধিরগঞ্জ খালকে ঘিরেই তিনি একশ কোটি টাকার বেশি উন্নয়ন করছেন। এই খালের কাজ শেষ হলে সিদ্ধিরগঞ্জ রীতিমতো একটি পর্যটন এলাকা হিসাবে গড়ে উঠবে। ফলে খুব স্বাভাবিক কারণেই সিদ্ধিরগঞ্জের মানুষ আইভীর দিকে ঝুঁকেছেন। যার প্রমান এবারের নির্বাচনেও পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জের সব কয়টি কেন্দ্রেই আইভী বিপুল ভোটে জিতেছেন।

 

আর এসব বাস্তবতাকে সামনে রেখেই খোদ শামীম ওসমানের এক সময়কার ঘনিষ্ঠ সহকর্মী আলহাজ¦ মজিবুর রহমান এবং হাজী মোহাম্মদ ইয়াছিন মিয়া এখন বলছেন সিদ্ধিরগঞ্জের মাটি আইভীর ঘাটি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন