Logo
Logo
×

বিশেষ সংবাদ

সত্যি নিউজ করুন না হয়  চুপ থাকুন : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৫:৩৬ পিএম

সত্যি নিউজ করুন না হয়  চুপ থাকুন : শামীম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, আমি একটা জিনিস বিশ^াস করি, এজন্য আমার শত্রুও বেশি, মিত্রও বেশি। আমি রাজনীতি করতে গিয়ে একটা জিনিস বুঝি, রাজনীতি যদি করতেই হয় এবং কথা যদি বলতেই হয় তাহলে সত্য কথা বলা উচিৎ, আর না হয় চুপ থাকুন।

 

আর সাংবাদিকদের আমি মনে করি যদি নিউজ করতেই হয় তাহলে সত্যিটা করেন, না হয় থেমে যান, করেন না। কারণ, নিজের বিবেকের কাছে প্রশ্ন বিদ্ধ হবেন না। যে ব্যক্তির নিজের আত্মসম্মান বোধ নাই, যে নিজেকে সম্মান করতে পারে না,

 

সে অপরের কাউকেই সম্মান করতে পারে না। সুতরাং এই মেকআপের দুনিয়াতে অনেক ধরনেরই রাজনীতিবিদ আছেন, যারা মেকাপ পড়ে রাজনীতি করেন, এই মেকাপের দুনিয়াতে অনেক ধরণের সাংবাদিক আছেন যারা মেকআপ করে সাংবাদিকতা করেন। মাই টিভি মেকআপের সাংবাদিকতা করেন না।

 

শনিবার সন্ধায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় রাইফেল ক্লাবে অনুষ্ঠিত স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভি’র ১৩ বছর পদার্পন উপলক্ষে কেক কাটা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশটা সামনের দিকে আগাচ্ছে, অনেকেই পিছনের দিকে নেওয়ার চেষ্টা করছেন। যারা করছেন তারা কৃষক, শ্রমিক কিংবা সাধারণ মানুষ না। তারা উচ্চ শিক্ষিত জ্ঞানী মানুষ। যখন কোন সাধারণ মানুষ অভাবে পড়ে তখন হয়তো সে তার জমি কিংবা স্বর্ণালংকার বিক্রি করে করে খায়। কিন্তু এদেশে কিছু মানুষ আছে তারা দেশ বেঁচে খায়।

 

যারা দেশ বেঁচে খায় তারা আবারও জাতির পিতা বঙ্গবন্ধুকে আঘাত করে আমাদের যৌবন কৈশরকে নষ্ট করে দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে এত বার আঘাত করা হয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের আগামী প্রজন্মের জন্ম তাকে খুব দরকার।

 

এ সময় তিনি মাই টিভি’র প্রশংসা করে বলেন, মাই টিভি ব্যবসায়ীক চিন্তা না করে দেশ ও জনগণের কল্যাণে সংবাদ প্রচার করে। করোনা কালীন সংকটময় সময়ে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন।

 

মাই টিভি পরিবারের সাথে আমার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও নিউজ-২৪ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দীলিপ কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ পারভেজ চৌধুরী, সদর মডেল থানার ওসি মো. শাহাজামান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন