নিসচা নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটির পরিচিতি সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০১:৫৪ এএম
নিরাপদ সড়ক চাই ,নারায়ণগঞ্জ জেলা শাখার ২০২২-২৩ সালের নতুন কমিটির পরিচিতি সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শরীফ উদ্দিন আহমেদ সবুজ, নারায়ণগঞ্জ জেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু হানিফ হৃদয় ,
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব জিএম আরাফাত, নাসিক সংরক্ষিত কাউন্সিলর জনাবা মনোয়ারা বেগম. অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক এস এম জামান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি রোটারিয়ান ডা. আল ওয়াজেদুর রহমান,
অনুষ্ঠানে উপদেষ্টাদের হাত থেকে নতুন কমিটির ৫১ জন সদস্যদেরকে আইডি কার্ড তুলে দেয়া হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন এবং তার সহধর্মিণীর জন্য বিশেষ মোনাজাত করা হয় ।


