প্রতিকূলতা উপেক্ষা করে কাজ করে মানবাধিকার কর্মীরা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৪:৫৯ পিএম
বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে ‘পবিত্র মাহে রমজান ও মানবাধিকার উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর চাষাঢ়ায় একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। ইফতারপূর্ব আলোচনায় বক্তারা বলেন, ‘মানুষের পাশে দাঁড়াতে হবে সকলকে। কেননা মানুষ মানুষের জন্য।
মানুষের জীবনমান ও চিন্তার পরিবর্তন দরকার। তাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নারী ও শিশু নির্যাতন নিয়ে তিন মাস অন্তর সেমিনারের আয়োজন করতে হবে। নতুন প্রজন্মকে তৈরি করতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করবো। তারা আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য মানবাধিকার কর্মী কাজ করছেন।
৪১ দেশে ৩ লাখ মানবাধিকার কর্মী কাজ করে। অনেক সময় স্থানীয় রাজনীতির কারণে অনেক কিছু করতে পারি না। তারপরও কাজ করে যাচ্ছি আমরা। আমরা দুঃস্থ মানুষদের নিয়ে কাজ করি। মানবাধিকার নিয়ে কাজ করতে গেলে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। প্রতিকূলতা উপেক্ষা করে আমরা কাজ করে যাই। কাজ করে যাবো।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি ননী গোপাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমির সঞ্চালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন সদর দপ্তরের ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূঁইয়া, জেলা কমিটির সভাপতি জাকারিয়া হাবিব, নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের সহসভাপতি রীনা আহমেদ প্রমুখ।


