Logo
Logo
×

বিশেষ সংবাদ

হাজী সাহেব কেবলা পাল্টিয়েছেন

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৬:৪৫ পিএম

হাজী সাহেব কেবলা পাল্টিয়েছেন
Swapno

# ‘সিদ্ধিরগঞ্জের মাটি আইভীর ঘাটি’ এ বক্তব্য অস্বীকার করেছেন হাজী ইয়াসিন

 

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া তার মাত্র দু সপ্তাহ আগে দেয়া বক্তব্য অস্বীকার করেছেন। গত ১৭ এপ্রিল (রোববার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সম্প্রতি কয়েকটি স্থানীয় দৈনিক ও নিউজ পোর্টাল আমার জবানীতে লিখেছে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান ও আমি (থানা সেক্রেটারী) নাকি বলেছি, সিদ্ধিরগঞ্জের মাটি মেয়র আইভীর ঘাঁটি।

 

আমি কখনো এ কথা বলিনি। গতকাল একটি স্থানীয় দৈনিকে এ খবর ছাপা হয়েছে। সেখানে তিনি আরও বলেছেন, সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারন মানুষের প্রাণ হচ্ছেন এ আসনের এমপি আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। আধুনিক নারায়ণগঞ্জের রূপকার শামীম ওসমান শুধু উন্নয়নই করেননি নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্তও করেছেন। এ জেলায় শামীম ওসমানের কোন বিকল্প নেই। বিপদে আপদে ও সঙ্কটে তিনিই নেতাকর্মী ও সাধারন মানুষের আশ্রয়স্থল তাকেই আমি  মনে করি।


তিনি বলেন, সম্প্রতি এক সভায় মেয়র আইভী এলে সেখানে আমি সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে আমি দুটি করে মাঠের দাবী করেছি এবং বলেছি, এলাকায় উন্নয়নের স্বার্থে তিনি সিদ্ধিরগঞ্জ এলে আওয়ামী লীগের মেয়র হিসেবে তাকে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।


উল্লেখ্য, মাত্র দু’সপ্তাহ আগে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের একটি সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে মেয়র আইভী সেখানে গিয়েছিলেন। ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা আয়োজিত সে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা কালে মজিবর রহমান ও হাজী ইয়াসিন সিদ্দিরগঞ্জে নাসিকের চলমান উন্নয়নের ভ’য়সি প্রসংশা করে বলেন, সিদ্ধিরগঞ্জে মাটি আইভীর ঘাটি।


রাজনৈতিক মহলের মতে, ভয়ে হোক বা প্রলোভনে পড়ে হোক হাজী ইয়াসিন পল্টি খেয়েছেন। কারণ, সাংবাদিকদের কাছে সেদিনের বক্তব্যের ভয়েজ রেকর্ডিং রয়েছে। এ ব্যাপারে আলাপকালে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, হাজী সাহেব কেবলা পাল্টিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন