Logo
Logo
×

বিশেষ সংবাদ

এসপি সাহেব সকলের কাছে প্রিয় : পিপি রকিব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৬:৫৭ পিএম

এসপি সাহেব সকলের কাছে প্রিয় : পিপি রকিব
Swapno

নারায়ণগঞ্জের সকল সাংসদ ও মেয়রকে একটেবিলে বসানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রকিবুদ্দিন আহমেদ (রকিব)।

 

এজন্য পুলিশ সুপার মো. জায়েদুল আলমের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি রকিব। তিনি বলেন,  সোমবার জেলা পুলিশের আয়োজিত ইফতার মাহফিলে পুলিশ সুপার সাহেব যেভাবে সকল সাংসদ এবং মেয়র মহোদয়কে নিয়ে একত্রিতভাবে ইফতার মাহফিল আয়োজন করেছেন তা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

 

পুলিশ সুপার সাহেব যে সকলের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি সেটিও প্রমাণিত হয়েছে। আমাদের পক্ষ থেকেও তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জবাসী পুলিশ সুপারের এই উদ্যোগে অত্যন্ত খুশি। প্রসঙ্গত, সোমবার পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজিত ইফতার মাহফিলে পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান,

 

বস্ত্র ও পাটমন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিনাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. হাবিবুর রহমান,

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক ও মিডিয়া সেল এর চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়েসার হাসনাত প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন