Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে লঞ্চ চালুর দাবিতে অবস্থান ধর্মঘট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৮:০৮ পিএম

নারায়ণগঞ্জে লঞ্চ চালুর দাবিতে অবস্থান ধর্মঘট
Swapno

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও শ্রমিকদের কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ থেকে ৫টি রুটে চলাচলকারী ৭০টি লঞ্চ চালুর দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে এই অবস্থান ধর্মঘট পালন করা হয়। এ সময় বিপুলসংখ্যক লঞ্চ শ্রমিকের স্লোগানে মুখরিত হয়ে উঠে দীর্ঘদিন ধরে জনশূণ্য হয়ে থাকা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকা। অবিলম্বে লঞ্চ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া না হলে শ্রমিকরা কঠোর আন্দোলন কর্মসূচী পালন করবেন বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।


অবস্থান ধর্মঘটে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাষ্টার। আরো বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি মঈন মাহামুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, কবির হোসেন, আক্তার হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, যদি শীঘ্রই লঞ্চ চালুর বিষয়ে কোন সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে শ্রমিক কর্মচারীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। সেক্ষেত্রে সদরঘাটসহ দেশের অন্যান্য নদীবন্দরের লঞ্চ শ্রমিক কর্মচারীরা নারায়ণগঞ্জের শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করে আন্দোলনে একাত্মতা প্রকাশ করলে সারাদেশ জুড়ে যে দুর্ভোগের সৃষ্টি হবে এর দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।

 

লঞ্চ শ্রমিক কর্মচারীরা অভাব অনটনের কারণে বিপথগামী হলে এর দায়ভারও সংশ্লিষ্টদের উপর বর্তাবে। কারণ গত দুই বছরে করোনাকারীন সময়ে লঞ্চ চলাচল বন্ধ থাকায় লঞ্চ শ্রমিক ও কর্মচারীরা দুঃসময়ে ছিল। এখন যদি লঞ্চগুলো আবারো চালু করা না হয় তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। অবিলম্বে শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের কথা এবং ঈদে ঘরমুখে যাত্রী কথা বিবেচনা করে অবিলম্বে নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে ৫টি রুটে লঞ্চ চালুর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে নামতে বাধ্য হবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন