Logo
Logo
×

বিশেষ সংবাদ

দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মানুষের মধ্যে ঈদ নিয়ে হতাশা: বাম জোট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৮:৪০ পিএম

দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মানুষের মধ্যে ঈদ নিয়ে হতাশা: বাম জোট
Swapno

২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকের বেতন বোনাস পরিশোধ, খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সর্বব্যাপী দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাখেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম, সিপিবি নেতা আব্দুল হাই শরীফ।


নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষের জীবন দিশেহারা। করোনাকালে মানুষ চাকরি হারিয়েছে। মানুষের আয় কমেছে। মানুষ খাবার কমিয়ে দিয়েছে। লুটপাটকারী সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরমধ্যে ঈদ এসেছে। দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদ আসলেই কেবল ভাবতে পারে পরিবার পরিজনের জন্য কিছু ভাল খাবার ও কিছু জামা কাপড় কেনার। এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এসময়ে নিত্য পণ্যের দাম ৭০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। তাই সাধারণ মানুষের মধ্যে ঈদ নিয়ে হতাশা বিরাজ করছে।


নেতৃবৃন্দ আরও বলেন, ঈদ আসলে বেতন বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি হয়। অধিকাংশ মালিকরা বোনাস না দিয়ে ৫০০/১০০০ টাকা বকশিশ দেয়। অনেকে তাও দেয় না। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে সমাজের চাকা চলে, দেশে বৈদেশিক মূদ্রা আসে তাদের ঠিকমতো বোনাস দেয়া হয় না।

 

শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো বেসিকের সমান পূর্ণ বোনাস দিতে হবে। এপ্রিল শেষ হয়ে মে মাসের শুরুতে ঈদ হবে। ঈদের আগে শ্রমিকের এপ্রিলের বেতন পাওয়া ন্যায্য।

 

শ্রমিকদের বেতন বোনাস ঈদের শেষ মুহুর্তে দিলে শ্রমিক বাড়ি যাওয়ার তাড়ায় প্রয়োজন মতো কেনাকাটা করতে পারে না। দেশের মূল্যবৃদ্ধির এই ভয়াবহ সংকটকালে শ্রমিকরা যাতে অন্তত ঈদটা পালন করতে পারে তাই ২৫ এপ্রিলের মধ্যে মধ্যে শ্রমিকের পূর্ণ বোনাস ও এপ্রিল মাসের পূর্ন বেতন পরিশোধ করা প্রয়োজন। এবিষয়ে সরকার ও মালিকদের যথাযথ ভূমিকা নিতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন