বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০২:৩৩ পিএম
বিশে^র সকল মুসলিম উম্মাহ ও জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বৃহস্পতিবার ১৯ রমজানে বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ) নারায়ণগঞ্জ অফিসে ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। মাওলানা আবু সামা এর কোরান তেলোয়াত এর মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূইয়া, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মো. নূরুল হোসেন, মো. লিয়াকত হোসেন, মো. শহিদ হোসেন দুলাল এবং মো. তোফাজ্জল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। মাহ্ফিলে কাঁচাপাট ব্যবসায়ী ও রপ্তানীকারক প্রতিষ্ঠান মেসার্স প্রমি জুট ট্রেডার্স এর স্বত্তাধীকারী মরহুম মো. রমিজউদ্দিন ভূইয়া,
বিজেএ’র সাবেক মহা সচিব বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল কাইয়ুম এবং ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ইফতার ও দোয়া মাহ্ফিলে কাঁচাপাট ব্যবসায়ী ও রপ্তানীকারক প্রতিষ্ঠানের মালিক,
পাট অধিদপ্তরের কর্মকর্তা, নারায়ণগঞ্জ পাট শ্রমিক সমিতির কর্মকর্তা, অন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিজেএ’র সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।


