Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১২:০৮ এএম

নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ এপ্রিল) সাইনবোর্ড নিজ অফিস কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ  সময় সমিতির সভাপতি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি বলেন,

 

আমরা এমন একটি প্লাটফর্ম করেছি যা কোনো দলীয় প্ল্যাটফর্ম নয় । দলীয় প্লাটফর্ম হলে সাধারণ মানুষের কাজে আসে না। জেলা সমিতি সবার সমিতি। জেলা সমিতি সর্বদলীয় সর্বজনীন। বিগত করোনায় আমরা কার্যকরী কমিটির তেমন কোন সভা করতে পারিনি। এখন আমরা জেলা সমিতির মাধ‍্যমে সবাই এক সাথে থাকতে চাই এবং ভালো কিছু করতে চাই।

 

এ সময় আরো বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকার ও মোঃ আনোয়ার হোসেন, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রধান এবং কলামিস্ট মীর আব্দুল আলীম, মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী আলম নীলা ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. আল ওয়াজেদুর রহমান,

 

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. আসলাম হোসেন, আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মোজাম্মেল হক ভূইয়া, মোঃ কামাল হোসেন পলাশ, লায়ন ইউসুফ আলী, আবু হোসেন ভূইয়া (রানু), মোঃ সালাউদ্দিন,

 

মোঃ মামুনুর রশীদ, মুহাম্মদ শহীদুল্লাহ, মো শরিফ কাদেরী ও কাউন্সিলর মনোয়ারা বেগম। কুরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করেন আন্তর্জাতিক ক্বারী হাফেজ সাইদুল ইসলাম আসাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন