Logo
Logo
×

বিশেষ সংবাদ

সামর্থ্য অনুযায়ী আমাদেরকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৫:৩৮ পিএম

সামর্থ্য অনুযায়ী আমাদেরকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে
Swapno

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, সামর্থ্য অনুযায়ী আমাদেরকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে বিত্তবানরা যদি যাকাত,ফেতরা গরীবদের মাঝে সঠিকভাবে বিতরণ করে তাহলে পিছিয়ে পড়া মানুষের জন্য কল্যাণ সাধন করা সম্ভব হবে। তিনি শনিবার বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলের চার শতাধিক নিম্নআয়ের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যানিকেতন ট্রাস্টের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

তিনি বলেন, আমাদের প্রত্যেকের জন্য বিদ্যানিকেতন ট্রাস্ট উদাহরণ সৃষ্টি করলে তাদের গরীব শিক্ষার্থীদের নিজেদের মত করে যাতে ঈদ উদযাপন করতে পারে। এজন্য তিনি বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যানিকেতন ট্রাস্টের চেয়ারম্যান ও বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম,

 

সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, ট্রাস্ট সদস্য এডভোকেট নবী হোসেন, কাসেম জামাল, আফজাল হোসেন পন্টি, মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রকৌশলী সাদেকুল ইসলাম, কৃষ্ণধন সাহা, মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যানিকেতন হাই স্কুলের ৪০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪লাখ টাকা মূল্যের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে- সেমাই, দুধ, চিনি, পোলাও চাউল, জামির চাউল, সয়াবিন তেল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন